যাদবপুরে মাস কমিউনিকেশন বিভাগে নিয়োগ, ইন্টারভিউ ১৬ এপ্রিল
যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে কাজের সুযোগ
Truth Of Bengal: সাংবাদিকতা ও গণজ্ঞাপন বা মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করে থাকলে রাজ্যর ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে কাজের সুযোগ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগে গেস্ট ফ্যাকাল্টি পদে নিয়োগ করা হবে। ঘণ্টাপিছু ৫০০ টাকা করে সাম্মানিক ভাতা মিলবে। আগামী ১৬ এপ্রিল বেলা ১টায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের ২ নম্বর কমিটি রুমে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে স্নাতকোত্তর করে থাকলে ও নেট/সেট পরীক্ষায় পাশ করলে আর পিএইচডি ডিগ্রি থাকলে আগ্রহী চাকরিপ্রার্থীরা জীবনপঞ্জি, সব প্রয়োজনীয় নথিপত্র আসল ও সেলফ অ্যাটেসটেড করে ওয়াক ইন ইন্টারভিউয়ে হাজির হতে পারেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কোর্সে পড়ানো হবে মিডিয়া ল অ্যান্ড এথিকস, মিডিয়া ম্যানেজমেন্ট, কনভারজেন্ট জার্নালিজম, ফিলম অ্যান্ড ভিডিওগ্রাফি, টেলিভিশন-প্র্যাকটিক্যাল, মিডিয়া, সোসাইটি অ্যান্ড কালচার, জেন্ডার কমিউনিকেশন ও সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন কোর্স।






