আন্তর্জাতিক

স্বাধীনতার দিন‌ই প্রকাশ্যে এল মর্মান্তিক ঘটনা! পাকিস্তানে পাঁচ দিন ধরে ধর্ষিত এক বিদেশিনী

A foreigner was raped for five days in Pakistan

Truth Of Bengal : দেশে হোক বা বিদেশে নারীদের নিরাপত্তা নিয়ে বহুকাল ধরে কথা হয়ে আসছে। অভিযোগ উঠেছে, টানা পাঁচ দিন ধরে পাকিস্তানে ধর্ষিত হয়েছে বেলজিয়ামের এক নাগরিক। জানা গিয়েছে, বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক রাস্তায় হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণীকে উদ্ধার করল পাক পুলিশ। আর ঘটনাচক্রে, ১৪-ই আগস্ট তথা বুধবার-ই পাকিস্তানের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের দিন দেশের মাটিতে এমন মর্মান্তিক ঘটনা অনেক পাকবাসীই মানতে পারছেন না।

পাকিস্তানের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদের বুধবার তথা স্বাধীনতা দিবসের দিন সকালে পথচারীরা হাত-পা বাঁধা অবস্থায় এক বিদেশিনিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন, তাঁরাই খবর দেয় পুলিশকে। তারপর ঘটনাস্থল থেকে আঠাশ বছরের তরুণীকে উদ্ধার করে এক হাসপাতালে ভর্তি করে পুলিশ।

ওই প্রতিবেদন থেকে জানা গিয়েছে, পাকিস্তানে ওই নির্যাতিতা ভ্রমনের জন্য এসেছিলেন, একথা তিনি নিজেই তাঁর বয়ানে পুলিশকে জানিয়েছেন। ভ্রমনের সময় কয়েকজন দুষ্কৃতী মিলে তাঁকে রাস্তা থেকে তুলে একটি বাড়িতে নিয়ে যায়। অভিযোগ করেন, সেখানে টানা পাঁচ দিন তাঁকে ধর্ষণ করা হয়েছে।

পুলিশ জানায়, নির্যাতিতার বয়ানে জানা গিয়েছে তামিজুদ্দিন নামের এক ব্যক্তি তরুনীকে আটকে রেখেছিল। বর্তমানে পাক পুলিশ অপহরণকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, তারা সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন।

Related Articles