দশ বছরে প্রথম বিরোধী দলনেতা নির্বাচন, তাও প্রথাগত আসন পেলেন না রাহুল
Rahul did not get a traditional seat even after the election of the first opposition leader in ten years

Truth Of Bengal : প্রায় ১০ বছর পর বৃহস্পতিবার দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের দিন হাজির বিরোধী দলনেতা। কিন্তু তাও রাহুল গান্ধীকে কোন প্রথাগত আসন পাননি, তিনি দর্শকদের আসনে স্থান পেয়েছিলেন তাও আবার শেষের দিক থেকে দ্বিতীয় রো-তে। তিনি প্যারিস অলিম্পিকে পদকজয়ী অ্যাথলিটদের সাথে বসেছিলেন।
প্রথা অনুযায়ী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিরোধী দলনেতালকে সামনের সারিতে আসন দেওয়া হয়। ক্যাবিনেট মন্ত্রীদের মতো বিরোধী দলনেতার পদটিও সমান গুরুত্বপূর্ণ । এই প্রথমবার বিরোধী দলনেতা হয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাহুল কিন্তু তাও পেলো না নিজের প্রথাগত আসন।
তার পর থেকেই চারিদিকে প্রশ্ন উঠছে, দশ বছর পর যখন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছে তখন রাহুল গান্ধীর জন্য কেন সামনের সারিতে সেই প্রথাগত আসন দেওয়া হল না? তবে এ বিষয় নিয়ে রাহুল গান্ধী কোন কথায় বলেন নি।
এদিন রাহুল সাদা কুর্তা-পাজামা পরিধান করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তাঁকে পি আর শ্রীজেশ, মনু ভাকের ও সরবজ্যোত সিং-এর মতো তারকাদের সাথেও কথা বলেন। সকালে তিনি দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান ।






