ফুরিয়ে গেছে বাজারচলতি সেরাম? বাড়িতে ঘরোয়া উপাদানে কীভাবে গরমে মিলবে ঝকঝকে উজ্জ্বল ত্বক?
হলুদ গুঁড়ো ফোলা ভাব দূর করে এবং টক দই স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে।
Truth of Bengal: উজ্জ্বল ঝকঝকে তকতকে পরিষ্কার ত্বক পেতে অনেকেই সেরাম ব্যবহার করেন। বাজারচলতি রাসায়নিক মিশ্রিত সেরাম বাড়িতে না থাকলে বাড়িতে ঘরোয়া উপাদানের সাহায্যেই মিলবে ঝকঝকে উজ্জ্বল ত্বক।
কোন কোন প্যাক ব্যবহার করবেন?
১) ত্বক ক্লান্ত, মলিন দেখালে এক চামচ হলুদ গুঁড়ো টক দইয়ের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১০ মিনিট রেখে জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন। হলুদ গুঁড়ো ফোলা ভাব দূর করে এবং টক দই স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে।
২) বেসন গুঁড়ো আর গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে। ত্বক নরম ও মসৃণ করে।
৩) রুক্ষ, শুষ্ক ও রোদে পোড়া লালচে ত্বকের অব্যর্থ দাওয়াই হল অ্যালোভেরা জেল ও নারকেল তেলের মালিশ। টাটকা অ্যালোভেরা জেল ও কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে মুখে লাগান। মিনিট ১৫ রেখে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন মুখ। ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরে আসে এবং ত্বক নরম ও মসৃণ হয়।
৪) মুখে ব্রণ ও ফুসকুড়ি দেখা দিলে টাটকা নিমপাতা জল দিয়ে বেটে চন্দন গুঁড়োর সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ত্বকের লালচে ভাব দূর হয়, ফোলা ভাব দূর হয়। চুলকানি কমে। ব্রণর সমস্যা দূর হয়।
৫) চাল ধোয়া জল স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। টোনার হিসাবে ব্যবহার করবেন। চাল ধোয়া জল ত্বকের ছিদ্র টানটান করে। ত্বক ফ্রেশ লাগে। ৬) আলুর খোসা ছাড়িয়ে টুকরো করে মিক্সিতে ঘুরিয়ে নিন। রস ছেঁকে নিয়ে সারা মুখে লাগান। শুকিয়ে খটখটে হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন। সপ্তাহে ২-৩ দিন করলে মিলবে সুফল। মুখে দাগছোপের অংশে আলুর রস লাগিয়ে রাখুন। কিছুক্ষণ রেখে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন মুখ। আলুর রসে থাকা ভিটামিন সি কোলাজেন প্রোটিনের নিঃসরণ বাড়িয়ে তোলে। বলিরেখা কমায়।






