খাওয়ার আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন আম, দেখুন কী হয়
Soak mangoes in water for a while before eating

The Truth of Bengal: ফলের রাজা আমে রয়েছে ভিটামিন এ, সি, কে, পটাশিয়াম, দস্তা, লোহা, ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থের পাশাপাশি বিটা ক্যারোটিন ও ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট। রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। আম খাওয়ার আগে অবশ্যই তা বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন। এতে খোসায় থাকা ধুলোবালি, রাসায়নিক সার সব ধুয়ে যাবে। জলে ভেজানো থাকলে আমের ভেতরে থাকা তাপ নষ্ট হয়ে যায়।
বমিবমি ভাব দেখা যাবে না। আমের খোসায় অনেক সময় ব্যাক্টেরিয়া থাকে। জলে ভেজানো থাকলে এসব ব্যাক্টেরিয়া দূর হয়ে যায়। এসব ব্যাক্টেরিয়া থেকে খাদ্যে বিষক্রিয়া হতে পারে। জল ধুয়ে নিলে সেই বিপদের আশঙ্কা দূর হয়। এছাড়াও জলে ভেজানো থাকলে আমের স্বাদ বাড়ে। গাছ থেকে আম পাড়ার পর আমের ভেতরে থাকা উৎসেচকের প্রভাবে আমের স্বাদ তিতকুটে হয়। জলে ভেজানো থাকলে তিতকুটে ভাব দূর হয়। জলে ভেজানো আমের ভেতরে পাল্প আরও ফুলে যায়। পুষ্টি ভালো করে শরীরে ঢোকে। জলে ভেজানো থাকলে খোসা ছাড়াতে সুবিধা হয়।






