ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে ত্বকের কী পরিবর্তন, কী তথ্য উঠে এল গবেষণায়?
ত্বক পুনরুজ্জীবিত হয়। ত্বকের স্বাস্থ্য ভেতর থেকে ভালো হয়ে ওঠে। ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরে আসে।
Truth Of Bengal: ত্বক ও চুলের স্বাস্থ্য ভাল রাখে কোলাজেন প্রোটিন। কোলাজেন প্রোটিনের নিঃসরণের জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে ভিটামিন সি রক্তর মাধ্যমে ত্বকের কোষে পৌঁছে যায়। কোলাজেন প্রোটিনের নিঃসরণ বাড়ে। ত্বক পুনরুজ্জীবিত হয়। ত্বকের স্বাস্থ্য ভেতর থেকে ভাল হয়ে ওঠে। ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরে আসে।
ইউনিভার্সিটি অফ ওটাগো, ক্রাইস্টচার্চ ওটাউটাহির ফ্যাকাল্টি অফ মেডিসিনের গবেষকরা তাঁদের গবেষণায় দেখেছেন রোজ ২টো করে ভিটামিন সি সমৃদ্ধ ফল খেলে ত্বকের স্তর মোটা ও পুরু হয়। কোলাজেন প্রোটিনের নিঃসরণ বাড়ে। ত্বক পুনরুজ্জীবিত হয়। ত্বকের স্বাস্থ্য ভেতর থেকে ভাল হয়ে ওঠে। ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরে আসে। Journal of Investigative Dermatology নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণা রিপোর্ট।
নিউজিল্যান্ডের Aotearoa ও জার্মানিতে ২৪ জন সম্পূর্ণ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর গবেষণা চালানো হয়। তাঁরা রোজ ভিটামিন সি সমৃদ্ধ কিউয়ি ফল খান। ৮ সপ্তাহ রোজ ২টো করে ফল খান। গবেষণায় দেখা যায়, তাঁদের রক্তের প্লাজমায় ভিটামিন সি’র মাত্রা বেড়ে ওঠে। ত্বকে ভিটামিন সির পরিমাণ বাড়ে। কোলাজেন প্রোটিনের নিঃসরণ বাড়ে বলে ত্বকের স্তর মোটা ও পুরু হয়। ভিটামিন সি রক্তর মাধ্যমে ত্বকের কোষে কোষে পৌঁছে যায়। ত্বক ভেতর থেকে সুস্থ হয়ে ওঠে। ত্বক ভালো রাখতে গবেষকরা টক জাতীয় ফল, যেমন, আঙুর, লেবু, বেরি, ক্যাপসিকাম, ব্রকোলি খেতে বলছেন।






