স্বাস্থ্য

শীতে ত্বক রুক্ষ? সকালে পান করুন এই ৬টি স্বাস্থ্যকর পানীয়

প্রচুর পরিমাণে ভিটামিন সি আমলকিতে রয়েছে যা কোলাজেন প্রোটিনের পরিমাণ বাড়ায়।

Truth Of Bengal: শীতকালে প্রচণ্ড ঠান্ডা হাওয়ায় ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে প্রচুর পরিমাণে জল খাওয়া জরুরি। ত্বককে রিজুভিনেট করতে বা হারানো জেল্লা ফিরিয়ে আনতে রোজ জল ছাড়াও অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ও অ্যান্টি ইনফ্লেমটরি গুণসম্পন্ন পানীয় সকালে ঘুম থেকে উঠে খাওয়া জরুরি। নিয়মিত এসব পানীয়তে গলা ভেজালে ত্বক হবে নরম, মসৃণ ও উজ্জ্বল। এসব পানীয় বাড়িতে বানানো সহজ।

আসুন দেখে নিই কোন কোন পানীয় খাবেন? 

১) ঈষদুষ্ণ গরম জলে লেবুর রস মিশিয়ে খান। এতে হজমশক্তি বাড়বে। ত্বকের ছিদ্র পরিষ্কার হবে। ত্বক ভেতর থেকে আর্দ্র হবে।

২) সারারাত আমলকি জলে ভিজিয়ে রাখুন। সেই জল ছেঁকে পরের দিন সকালে ঘুম থেকে উঠে খান। প্রচুর পরিমাণে ভিটামিন সি আমলকিতে রয়েছে যা কোলাজেন প্রোটিনের পরিমাণ বাড়ায়। ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে। ত্বকের স্বাভাবিক টানটান ভাব ও আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

৩) ঈষদুষ্ণ গরম জলে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে খেলে ত্বকের ফোলা ভাব দূর হয়। দাগছোপ দূর হয়।

৪) সারারাত আমন্ড বাদাম জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে বাদাম বেটে জলে মিশিয়ে খান। ভিটামিন ই আছে আমন্ড বাদামে। রোজ খেলে দাগছোপহীন, উজ্জ্বল ত্বক মিলবে।

৫) শীতে ডাবের জল খেলে ত্বকের ফোলা ভাব দূর হয়। ইলেকট্রোলাইট ও খনিজ পদার্থে সমৃদ্ধ ডাবের জল খেলে ত্বকের স্বাভাবিক জেল্লা ও আর্দ্রতা বজায় থাকে।

৬) শীতের সকালে ঘুম থেকে উঠে আদা ও মৌরি দেওয়া চা খেলে হজমশক্তি বাড়ে। শরীর ও মন মেজাজ তরতাজা থাকে।

Related Articles