খেলা

আয়ারল্যান্ড সফরের সূচি ঘোষণা, দীর্ঘ দুই দশক পর বেলাফস্টে নামবে টিম ইন্ডিয়া

জুন মাসেই আয়ারল্যান্ডের মাটিতে নামতে চলেছে বিশ্বচ্যাম্পিয়ন দল

Truth Of Bengal: আরো খবর প্রতিবেদন: আবার বিদেশ সফরের প্রস্তুতি শুরু ভারতের। জুন মাসেই আয়ারল্যান্ডের মাটিতে নামতে চলেছে বিশ্বচ্যাম্পিয়ন দল। শনিবার আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া।

জানা গিয়েছে, ২৬ জুন এবং ২৮ জুন—এই দুই দিনে হবে টি-টোয়েন্টি ম্যাচ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বেলফাস্ট-এ। বিশেষ তাৎপর্য রয়েছে এই ভেন্যুকে ঘিরে। কারণ দীর্ঘ প্রায় দুই দশক পর আবার বেলফাস্টে খেলতে নামবে ভারতীয় দল। শেষবার এখানে খেলেছিল ২০০৭ সালে।

এই সফরটি শুধু একটি ছোট সিরিজ নয়। এর পরেই রয়েছে ইংল্যান্ডে গুরুত্বপূর্ণ সীমিত ওভারের অ্যাসাইনমেন্ট। ফলে আয়ারল্যান্ড সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখছে টিম ম্যানেজমেন্ট। গত কয়েক বছরে আয়ারল্যান্ড সফর ভারতের কাছে নতুন কিছু নয়। ২০১৮, ২০২২ এবং ২০২৩—এই তিনবার ইতিমধ্যেই সেখানে খেলেছে দল। তবে এবার ফের বেলফাস্টে ফেরা আলাদা করে আগ্রহ তৈরি করছে।

বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, এই সফর দলের জন্য গুরুত্বপূর্ণ। নতুন ও পুরনো ক্রিকেটারদের মধ্যে সমন্বয় গড়ে তোলার জন্যও এই সিরিজ বড় সুযোগ হয়ে উঠতে পারে। সব মিলিয়ে, জুনের শেষে দুই ম্যাচের এই সংক্ষিপ্ত সিরিজ ঘিরে ইতিমধ্যেই উৎসাহ বাড়ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এখন দেখার, বিশ্বচ্যাম্পিয়ন ভারত এই সফরে কেমন পারফরম্যান্স করে এবং ইংল্যান্ড সফরের আগে নিজেদের কতটা প্রস্তুত করতে পারে।

Related Articles