প্রযুক্তি

সন্তান কার চ্যাট সঙ্গে করছে? এবার অভিভাবকের কড়া নজরদারিতে থাকবে হোয়াটসঅ্যাপ!

নয়া ফিচারের মাধ্যমে নাবালক সন্তানদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এবার নজরদারি চালাতে পারবেন অভিভাবকরা ৷

Truth of Bengal: ভারতের অনেক রাজ্যেই সংশ্লিষ্ট রাজ্য সরকার ১৬ বছরের কমবয়সি নাবালকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। এই পরিস্থিতিতে নাবালকদের নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করতে ইনস্ট্যান্ট চ্যাটিং প্ল্যাটফর্ম WhatsApp এ নয়া ফিচার আনল Meta ৷ নয়া ফিচারের মাধ্যমে নাবালক সন্তানদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এবার নজরদারি চালাতে পারবেন অভিভাবকরা ৷

WhatsApp এর নতুন ফিচারটির নাম দেওয়া হয়েছে Parent Managed Account৷ এই ফিচারটির মাধ্যমে ১৩ বছরের কমবয়সিদের হোয়াটসঅ্যাপ প্রোফাইলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন অভিভাবকরা ৷ ফলে তাঁরা তাঁদের সন্তানদের WhatsApp অ্যাক্টিভিটি দেখতে পারবেন। যে হোয়াটসঅ্যাপ প্রোফাইলের সঙ্গে তাঁরা যুক্ত থাকবেন সেই প্রোফাইলের চ্যাট হিস্ট্রি, নতুন কোনও নম্বর থেকে চ্যাট রিকোয়েস্ট, কোন কোন গ্রুপে সন্তান যুক্ত রয়েছে এবং সেই গ্রুপে কী কী আলোচনা হচ্ছে সেই বিষয় জানা সম্ভব৷ অ্যান্ড্রয়েড এবং iOS ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি চালু করা হয়েছে।

কীভাবে ব্যবহার করবেন নতুন ফিচার

সন্তানের ফোনে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ডাউনলোড করুন। ভাষা নির্বাচন করে ‘Agree and Continue’ ট্যাপ করুন। ‘More options’-এ ট্যাপ করে ‘Create a parent-managed account’ নির্বাচন করুন। সন্তানের ফোন নম্বর রেজিস্টার করে ভেরিফাই করুন। সন্তানের জন্মতারিখ দিয়ে বয়স নিশ্চিত করুন। ‘Continue’ ট্যাপ করে অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করুন। সেটআপ সম্পূর্ণ হওয়ার পর সন্তানের ফোনে দেখানো QR কোডটি নিজের ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করুন এবং লিঙ্কে ট্যাপ করুন। ‘Agree and Continue’ ট্যাপ করুন।

নিজের বয়স ভেরিফাই করুন। ৬-ডিজিটের পেরেন্ট PIN তৈরি করুন। PIN নিশ্চিত করে ‘Next’ ট্যাপ করুন। ‘Done’ ট্যাপ করে সন্তানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেটআপ সম্পূর্ণ করুন। সেটআপ শেষ হলে অভিভাবকদের 6-ডিজিটের PIN দিয়ে ‘Continue’ ট্যাপ করে সেটিংস সম্পূর্ণ করতে হবে ৷ এরপর সন্তানের ফোনে থাকা WhatsApp অ্যাকাউন্ট অ্যাকসেস করতে পারবেন অভিভাবকরা ৷

Related Articles