চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করবে ডিইও
পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও এবং এইআরও বিরুদ্ধে এফআইআরের নির্দেশ।
Truth Of Bengal: ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার ঘটনায় চার আধিকারিক এবং এক কর্মীর বিরুদ্ধে এবার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসককে এফআইআর করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও এবং এইআরও বিরুদ্ধে এফআইআরের নির্দেশ।
এর আগে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিল কমিশন। কমিশনের নতুন নির্দেশ, ওই আধিকারিকদের বিরুদ্ধে ডিইওকে এফআইআর দায়ের করতে হবে। এবং সেই বিষয়ে রিপোর্ট দিতে বলেছে কমিশন। পাশাপাশি ভোটার খসড়া তালিকায় মৃত হিসাবে দেখানোর পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভায় তিনজন ভোটারকে দেখা গেল।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন। তিনজন জীবিতকে কীভাবে ‘মৃত’ ভোটার হিসাবে দেখানো হলো তা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। এই ধরনের ভুল হলে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের গাইডলাইন হিসেবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল।






