৮০০ কোটির দুর্নীতির অভিযোগ, ইউক্রেনের সেনাপ্রধান বদলা করলেন জেলেনস্কি
দেশের চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাককে সরিয়ে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে কিরিলো বুদানোভকে।
Truth Of Bengal: তিন বছর ধরে চলতে থাকা যুদ্ধে কোণঠাসা অবস্থায় থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য নতুন চ্যালেঞ্জে আরও একধাপ বেড়েছে। তাঁর সেনার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে, যা ‘গোদের ওপর বিষফোঁড়া’ এর মতো পরিস্থিতি তৈরি করেছে।
এই সংকটের মধ্যে যুদ্ধ চলাকালীন ইউক্রেনের সেনাপ্রধান বদল করা হয়েছে। দেশের চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাককে সরিয়ে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে কিরিলো বুদানোভকে। শুক্রবার টেলিগ্রাম বার্তায় এই রদবদলের তথ্য প্রকাশ করেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
নতুন সেনাপ্রধান বুদানোভ দীর্ঘদিন ধরে ইউক্রেনের গুপ্তচর সংস্থা GUR-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলেনস্কি টেলিগ্রাম বার্তায় লিখেছেন, “বুদানোভ দীর্ঘদিন ধরে GUR-এর নেতৃত্বে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছেন। তার দক্ষ নেতৃত্বে দেশের জন্য নতুন সুফল আসবে বলে আমরা আশা করি।”
এর আগে, চিফ অফ ডিফেন্স স্টাফ আন্দ্রি ইয়ারমাকের বিরুদ্ধে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৮০০ কোটি ভারতীয় টাকা) দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই ঘটনার পর ইউক্রেনের দুর্নীতি দমন শাখা ইয়ারমাকের বাড়ি ও অফিসে তল্লাশি চালায়। তদন্ত চলাকালীন ইয়ারমাক সমস্ত আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন এবং তার উকিলও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
দুর্নীতির এই ঘটনা ইউক্রেনের রাজনীতিতে ব্যাপক শোরগোল সৃষ্টি করেছে। বিরোধীরা এই দুর্নীতির ঘটনায় প্রেসিডেন্ট জেলেনস্কিরও সংশ্লিষ্টতার সন্দেহ প্রকাশ করেছে।






