আন্তর্জাতিক

নির্বাচনের বিষয়ে মন্ত্রীসভার সাংবাদিক বৈঠক, পুলিশদের বডি ক্যামেরা দেওয়ার সিদ্ধান্তঃ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

Truth Of Bengal: মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রীপরিষদ থেকে একটি সাংবাদিক বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদসহ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা।  আহমেদ বলেন, নির্বাচনের জন্য পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, সরকারের  নিজস্ব খাত থেকে এই বডি ক্যামেরা কেনা হবে। তিনি বলেন, আজকের বৈঠক খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা নির্বাচনের সময় পুলিশদের ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে। পুলিশের জন্য দরকারি। এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। (Bangladesh Election)

আরও পড়ুনঃ দেবীপক্ষে দুর্যোগ শহরে, রেকর্ড বৃষ্টি কলকাতায়, পরিস্থিতি মোকাবিলায় পুরসভা

সাংবাদিক বৈঠক থেকে এক সাংবাদিক প্রশ্ন করেন, বডি ক্যামেরা কিনতে কত টাকা খরচ হতে পারে? সেই উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, খরচের বিষয়ে ভেবে হবে না। নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। বডি ক্যামেরা সংগ্রহ করা হবে ইউএনডিপির মাধ্যমে। সাংবাদিকদের তরফ ফের প্রশ্ন করা হয়, ইউএনডিপির মাধ্যমে কেন বডি ক্যামেরা আনা হবে? সেই উত্তরে আহমেদ বলেন, ‘টিকা আনি ইউনিসেফ-য়ের মাধ্যমে। কারণ হলো টেন্ডার করে আনতে গেলে মানের বিষয় থাকে, দামের বিষয় থাকে। এ জন্য ইউএনডিপি মান ও দামের নিশ্চিয়তা দেবে। এতে করে আমরা কারো সাথে নেগোসিয়েশন করবো না।’উপদেষ্টা তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের টাকায় ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে। অর্থ উপদেষ্টা বলেন, ‘পুলিশকে দিচ্ছি কিন্তু নির্বাচন কমিশনকে দিচ্ছি না। নির্বাচনের জন্য যা যা করা দরকার কোনো কিছুতেই কমতি থাকবে না।’ (Bangladesh Election)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, নির্বাচন নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত হয়েছে রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন না। বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে হাসিনার জাতীয় পরিচয়পত্র লক করে দেওয়া হয়। ভোটের থেকে আগেই আওয়ামী লিগকে সরিয়ে দেওয়া হয়, এবার শেখ হাসিনাও ভোট দিতে পারবেন না। শুধু হাসিনা নয়, তাঁর পরিবারের কেউ ভোট দিতে পারবেন না। এখন ভোট কবে হয়, সেইদিকেই নজর সকলের। (Bangladesh Election)

 

 

Related Articles