কলকাতা

দেবীপক্ষে দুর্যোগ শহরে, রেকর্ড বৃষ্টি কলকাতায়, পরিস্থিতি মোকাবিলায় পুরসভা

কলকাতার বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টায় গড়ে ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে খবর, যা কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী একটা রেকর্ড।

Truth Of Bengal: পুজোর আনন্দ কিছুটা হলেও বৃষ্টি যে মাটি করতে পারে, সেই আশঙ্কা ছিলই। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করেই দেবীপক্ষের শুরুতেই সোমবার রাত থেকে শুরু হয় একটানা বৃষ্টি। সূত্রের খবর, কলকাতার বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টায় গড়ে ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে খবর, যা কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী একটা রেকর্ড। ফলে জলমগ্ন প্রায় গোটা কলকাতা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – কলকাতার সর্বত্র জলবন্দি মানুষ (Heavy rain in Kolkata)। কলকাতার বহু বাড়িতে ঢুকেছে জল। জলে ডোবা রাস্তায় দাঁড়িয়ে পড়েছে বাস থেকে প্রাইভেট গাড়ি। রাস্তায় বেরিয়ে প্রবল যানযন্ত্রণায় নাকাল অফিসযাত্রীরা। খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরের বিভিন্ন জায়গায় মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের।

আরও পড়ুনঃ মা হতে চলেছেন ক্যাটরিনা, বেবিবাম্পের ছবি পোস্ট করে দিলেন সুখবর

কলকাতার বিভিন্ন এলাকায় ভোর পাঁচটা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ হল – গড়িয়ায় ৩৩২ মিমি, যোধপুর পার্ক  ২৮৫ মিমি, কালিঘাটে ২৮০.২ মিমি, তপসিয়া ২৭৫ মিমি, বালিগঞ্জে ২৬৪ মিমি, চেতলায় ২৬২ মিমি, মোমিনপুরে ২৩৪ মিমি, চিংড়িহাটা – ২৩৭ মিমি, পামার বাজারে ২১৭ মিমি, ধাপায়  ২১২ মিমি, সিপিটি ক্যানেল –  ২০৯.৪ মিমি, উল্টোডাঙ্গায় ২০৭ মিমি, কুঁদঘাটে ২০৩.৪ মিমি, ট্যাংরা এলাকায়  ২০১ মিমি এবং ঠনঠনিয়ায় ১৯৫ মিমি। ( Heavy rain in Kolkata)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

উৎসবের মরশুমে এই বিপর্যযয়ের মোকাবিলায় রাতভোর কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে বসে গোটা পরিস্থিতির মনিটরিং করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।কলকাতার মাহানাগরিক জানান, কলকাতার রাস্তার জল নামানোর কাজ ইতিমধ্যেই শুধু হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে রাত ১০টা বাজবে। দুর্ঘটনা এড়াতে আমজনতাকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। অন্যদিকে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ জানান, সব রকম চেষ্টা করা হচ্ছে শহরের জমা জল নামানোর। ( Heavy rain in Kolkata)

উৎসবের মরশুমে এমন দুর্যোগে মনমরা শহরবাসী। দুর্যোগের কালো মেঘ কেটে গিয়ে শারদীয়ার সাদা মেঘের দেখা পেতে দিন গুনছে সকলেই। ( Heavy rain in Kolkata)