বিনোদন

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা

আবেদনকারীর দাবি, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া কোনও সিনেমা দেখা নাগরিকের মৌলিক অধিকার।

Truth Of Bengal: ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার মুক্তি নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। বাংলার সমস্ত সিনেমা হলে বিবেক অগ্নিহোত্রীর এই ছবি দেখানোর আবেদন নিয়ে মঙ্গলবার হাই কোর্টে মামলা করেন নদিয়ার বাসিন্দা সায়ন কংসবণিক।

[আরও পড়ুন: Railway Booking: রেলে নতুন নিয়ম, অনলাইন টিকিট বুকিংয়ের জন্য আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক ]

আবেদনকারীর দাবি, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া কোনও সিনেমা দেখা নাগরিকের মৌলিক অধিকার। তা থেকে কাউকে বঞ্চিত করা যায় না। তাই ছবি মুক্তির ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। জানা যাচ্ছে, দ্রুতই এই মামলার শুনানি হতে পারে।(The Bengal Files)

যদিও চলতি মাসের শুরুতেই ছবির অন্যতম চরিত্র ‘গোপাল পাঁঠা’ ওরফে গোপাল মুখোপাধ্যায়ের নাতির আবেদন খারিজ করে দিয়েছিল হাই কোর্ট। তবে নতুন মামলায় যুক্তি দেওয়া হয়েছে, বাংলায় ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তিতে আপত্তির অর্থ শিল্পের পথে বাধা তৈরি করা এবং রাজ্যের মানুষকে তাদের পছন্দের সিনেমা দেখার অধিকার থেকে বঞ্চিত করা।

আবেদনকারীর আইনজীবীরা— সৌমেন্দু মুখোপাধ্যায় ও নিকুঞ্জ বার্লিয়া— জানিয়েছেন, CBFC-এর ছাড়পত্র পাওয়া ছবির প্রদর্শনে বাধা দেওয়া মানে আইন লঙ্ঘন। ইতিমধ্যেই বাংলা ছাড়া দেশের সর্বত্রই এই ছবির প্রদর্শন চলছে, কোথাও কোনও বাধা নেই।(The Bengal Files)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, এর আগেও এই সিনেমাকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি বাংলার ইতিহাস বিকৃত করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের চেষ্টা করছেন। বিশেষ করে ছেচল্লিশের ‘গ্রেটার ক‌্যালকাটা কিলিং’-এর দোর্দণ্ডপ্রতাপ চরিত্র গোপাল মুখোপাধ্যায়কে ‘কষাই গোপাল পাঁঠা’ হিসেবে উপস্থাপিত করায় প্রতিবাদের ঝড় ওঠে।(The Bengal Files)

এ নিয়ে গোপাল মুখোপাধ্যায়ের নাতি তথ্যের অধিকার আইনের মাধ্যমে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন। তবে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, এ ধরনের আবেদন এই আদালতের আওতায় পড়ে না। ফলে সেই আবেদন খারিজ করা হয়।