দেশ

Railway Booking: রেলে নতুন নিয়ম, অনলাইন টিকিট বুকিংয়ের জন্য আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক

বুকিং শুরু হওয়ার প্রথম ১৫ মিনিটের মধ্যে আধার যাচাই ছাড়া সংরক্ষিত আসনের টিকিট কাটা যাবে না।

Truth of Bengal: অনলাইনে সংরক্ষিত টিকিট কাটায় জালিয়াতি ও অপব্যবহার ঠেকাতে বড়সড় পরিবর্তন আনল ভারতীয় রেল। আগামী ১ অক্টোবর থেকে আইআরসিটিসির ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে টিকিট বুকিংয়ের প্রথম ১৫ মিনিটের মধ্যে আধার কার্ডের মাধ্যমে পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।কারণ, সংরক্ষিত আসনের টিকিটের জন্য ‘উইন্ডো’ খুলতেই মুহূর্তের মধ্যে সব ‘শেষ’ হয়ে যাচ্ছে বলে অভিযোগ। তাই দ্রুত এই নতুন নিয়ম শুরু করতে চলেছে রেল কর্তৃপক্ষ। রেলের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে একদিকে যেমন অনলাইনে টিকিট কাটার সময় অনিয়ম রোধ করা যাবে, তেমনই প্রকৃত যাত্রীদের ন্যায্য সুবিধা নিশ্চিত হবে (Railway Booking)।

আরও পড়ুনঃ কোটি টাকার প্রতারণার অভিযোগ! সপরিবারে ফেরার স্বর্ণ ব্যবসায়ী

বুকিং শুরু হওয়ার প্রথম ১৫ মিনিটের মধ্যে আধার যাচাই ছাড়া সংরক্ষিত আসনের টিকিট কাটা যাবে না। তবে কাউন্টার থেকে টিকিট কাটার ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। পাশাপাশি অনুমোদিত এজেন্টদের ক্ষেত্রেও আগের নিয়ম বহাল থাকবে—টিকিট কাটার প্রথম ১০ মিনিট তারা সুযোগ পাবেন না, যাতে সাধারণ যাত্রীরা অগ্রাধিকার পান। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম্‌স (সিআরআইএস) এবং আইআরসিটিসিকে নতুন নিয়ম অনুযায়ী সফটওয়্যার আপডেটের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে এই নিয়মের আওতায় সকলে পড়ে (Railway Booking)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

রেল সূত্রে জানা গেছে, অনলাইনে টিকিট বুকিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বহু টিকিট শেষ হয়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছিল। একই টিকিট পরে কালোবাজারে বেশি দামে বিক্রি করা হয়। একাধিক ভুয়ো আইডির মাধ্যমে টিকিট কালোবাজারির অভিযোগও রয়েছে। গত তিন মাস আগে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হয়েছিল।ওটিপি আসার পরেই তা করা যেত। এ বার সাধারণ সংরক্ষিত আসনের জন্যও তা করা হচ্ছে। স্লিপার থেকে এসি, সব ধরনের কোচের জন্যই এই নিয়ম মানা হবে। এবার সাধারণ সংরক্ষিত টিকিটের ক্ষেত্রেও সেই নিয়ম চালু হতে যাচ্ছে।রেলের এই পদক্ষেপ যাত্রীদের মধ্যে স্বস্তি আনবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। তবে বাস্তবে নিয়ম কতটা কার্যকর হবে, তা দেখার অপেক্ষায় সবাই (Railway Booking)।

Related Articles