আন্তর্জাতিক

Trump Lawsuit: নিউ ইয়র্ক টাইমস-এর বিরুদ্ধে ১৫০০ কোটি ডলারের মানহানি মামলা

এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে ফালতু সংবাদপত্র। ধীরে ধীরে এটি বামপন্থী ডেমোক্র্যাটদের মুখপত্রে পরিণত হয়েছে।

Truth of Bengal: আমেরিকার প্রথম সারির এক সংবাদপত্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিপুল অঙ্কের মানহানির মামলা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ‘নিউ ইয়র্ক টাইম্‌স’-এর বিরুদ্ধে ১৫০০ কোটি ডলারের মানহানির মামলা করলেন ট্রাম্প। তাঁর অভিযোগ, কয়েক দশক ধরে ওই সংবাদমাধ্যম তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে এবং ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তাই আদালতে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা প্রমাণ করতে না পারলে ‘নিউ ইয়র্ক টাইম্‌স’-কে ১৫০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ১ লক্ষ কোটি টাকারও বেশি) জরিমানা দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।নিজের সমাজমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, আমি ‘নিউ ইয়র্ক টাইম্‌স’-এর বিরুদ্ধে ১৫০০ কোটি ডলারের মানহানির মামলা করছি (Trump Lawsuit)।

আরও পড়ুনঃ Railway Booking: রেলে নতুন নিয়ম, অনলাইন টিকিট বুকিংয়ের জন্য আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক

এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে ফালতু সংবাদপত্র। ধীরে ধীরে এটি বামপন্থী ডেমোক্র্যাটদের মুখপত্রে পরিণত হয়েছে। তাঁর এই পোস্ট প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে ফ্লরিডায় মামলাটি দায়ের হয়। আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশিত আরও একটি বিতর্কিত প্রতিবেদন ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর বিরুদ্ধে আলাদাভাবে মানহানির মামলা করেছেন ট্রাম্প। সেখানে দাবি করা হয়, একসময় ঘনিষ্ঠ বন্ধু এপস্টিনের জন্মদিনে ট্রাম্প নারীদেহের অবয়ব এঁকে শুভেচ্ছা পাঠিয়েছিলেন। ২০০৩ সালে এপস্টিনের ৫০তম জন্মদিনে লেখা একটি চিঠিও সামনে আসে। চিঠিতে ট্রাম্প লিখেছিলেন, ‘শুভ জন্মদিন। তোমার প্রতিটা দিন যেন ভিন্ন অথচ দুর্দান্ত ভাবে গোপন হয়ে ওঠে।‘  চিঠির নিচে তাঁর স্বাক্ষর  রয়েছে বলে দাবি করা হয়েছে (Trump Lawsuit)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

যদিও আগে জুলাই মাসে ট্রাম্প বলেন, আমি জীবনে কোনও দিন ছবি আঁকিনি। মেয়েদের ছবি তো আঁকিইনি। এগুলো আমার ভাষা নয়। এপস্টিনের সঙ্গে সম্পর্কের অভিযোগে আগে মানহানির মামলা করেছিলেন ভুক্তভোগী মহিলা ভার্জিনিয়া জিফরে। ওই মামলার নথিতে এপস্টিনের ঘনিষ্ঠদের নাম উঠে আসে। কানাঘুষো শোনা যাচ্ছে, সেখানে বিল ক্লিন্টন, স্টিফেন হকিং, মাইকেল জ্যাকসনসহ বিশ্বখ্যাত বহু ব্যক্তির নাম থাকতে পারে। বিরোধী ডেমোক্র্যাটরা বহুদিন ধরেই ‘এপস্টিন ফাইল’ প্রকাশ্যে আনার দাবি জানিয়ে আসছেন। এই আবহে এবার মার্কিন সংবাদমাধ্যমের নামে মানহানির মামলা  করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump Lawsuit)।

Related Articles