CM Cases: মুখ্যমন্ত্রীদের ৪০ শতাংশের বিরুদ্ধেই ফৌজদারি মামলা, শীর্ষে কে?
সংখ্যার নিরিখে দেখা যাচ্ছে, মোট মুখ্যমন্ত্রীর ৪০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। সবচেয়ে বেশি মামলা রয়েছে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি-র বিরুদ্ধে।
Truth of Bengal: দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১২ জনের বিরুদ্ধে নিজস্ব হলফনামায় অপরাধমূলক মামলার তথ্য প্রকাশ্যে এসেছে। নির্বাচনী অধিকার বিষয়ক সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)–এর নতুন রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। সংখ্যার নিরিখে দেখা যাচ্ছে, মোট মুখ্যমন্ত্রীর ৪০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। সবচেয়ে বেশি মামলা রয়েছে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি-র বিরুদ্ধে। তিনি নিজের হলফনামায় জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ৮৯টি মামলা রয়েছে। এর পরেই আছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন- তাঁর নামে রয়েছে ৪৭টি মামলা (CM Cases)।
13 sitting Chief Ministers in India have pending cases against them. 7 from the INDIA+ Alliance and 6 from the NDA Alliance. For this law to be people-centric and not power-centric, the law requires independent statutory bodies to apply the law impartially. pic.twitter.com/UBhyc4bywl
— Vaivab Das (@D_Vaivab) August 20, 2025
আরও পড়ুনঃ আধুনিক সমাজের এ কী রূপ! রাস্তায় বসে মদ্যপানের প্রতিবাদে মার জুটল শিক্ষকের
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ১৯টি মামলা, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ১৩টি মামলা এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৫টি মামলার কথা জানিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ–এর নামে ৪টি করে মামলা রয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন তাঁর নামে রয়েছে ২টি মামলা। অন্যদিকে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর নামে একটি মামলা রয়েছে (CM Cases)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
ADR-এর রিপোর্ট অনুযায়ী, মোট ১০ জন মুখ্যমন্ত্রীর (৩৩ শতাংশ) বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে খুনের চেষ্টা, অপহরণ, ঘুষ, এবং অপরাধমূলক হুমকি–র মতো অভিযোগও। এই রিপোর্ট সামনে এসেছে এমন এক সময়ে, যখন কেন্দ্র সরকার তিনটি নতুন বিল এনেছে। প্রস্তাবিত আইন অনুযায়ী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী যদি গুরুতর অপরাধমূলক মামলায় ৩০ দিনের জন্য গ্রেফতার হন, তবে তাঁদের পদ থেকে অপসারণ করা যেতে পারে। ADR জানিয়েছে, এই তথ্যগুলি মুখ্যমন্ত্রীদের সর্বশেষ নির্বাচনের আগে দাখিল করা স্ব-শপথিত হলফনামা থেকে সংগ্রহ করা হয়েছে (CM Cases)।






