রাজ্যের খবর

আধুনিক সমাজের এ কী রূপ! রাস্তায় বসে মদ্যপানের প্রতিবাদে মার জুটল শিক্ষকের

ভিডিয়োতে দেখা যাচ্ছে, দিনের আলোয় রাস্তায় দলবেঁধে বসে আছে কয়েকজন।

Truth Of Bengal: এটাই আধুনিক সমাজের আধুনিক চিত্র (Teacher Assaulted)! চরম অবনতিতে ডুবে যাচ্ছে মানুষের মানসিকতা। এই কথা আবারও প্রমাণ করল বেলঘড়িয়ার ঘটনা। একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। আর সেই ভিডিয়োকে ঘিরেই উঠছে সমাজিক নিরাপত্তার প্রশ্ন।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, দিনের আলোয় রাস্তায় দলবেঁধে বসে আছে কয়েকজন। যার মধ্যে একজন যুবতী ও কয়েকজন যুবক রয়েছে। কিন্তু তারা শুধু বসে ছিল না বা গল্প করছিল না। তারা দিনের আলোয় মদপ্যান করছিল। সমাজের এমন ছবি দেখে থমকে দাঁড়ান একজন অঙ্কন শিক্ষক। ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন তিনি। তারপরই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই এক ব্যক্তি শিক্ষককে চড় মারে। অবাক চোখে তাকিয়ে থাকেন শিক্ষক। পরে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। কিন্তু অভিযুক্তরা সংখ্যায় বেশি হওয়ায় তাদের কাছে পেরে ওঠে না একা অঙ্ক শিক্ষক। অনেকক্ষন মারধর করার পর থামে ওই অভিযুক্তরা (Teacher Assaulted)।

অনুষ্ঠান সেরে শনিবার নিজের বাড়িতে ফিরছিলেন নন্দননগরের বাসিন্দা আঁকার শিক্ষক নিরুপম পাল। তিনি বাড়িতে বাড়িতে ঘুরে আঁকাও শেখান। এদিন বাড়ি ফেরার সময় রাস্তায় কিছু যুবক ও যুবতীকে মদ্যপান (Teacher Assaulted) করতে দেখেন তিনি। প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

[আরও পড়ুন: Kanpur: কুকুরের হানায় ছাত্রীর মুখে ১৭ সেলাই! কানপুরের ঘটনায় ফের বাড়ল আতঙ্ক]

নিরুপমবাবু বলেন, ‘ওদের তুই করেও বলিনি, তুমি করেই বলেছিলাম। জিজ্ঞেস করেছিলাম মদ খাচ্ছ কেন? তাতে আমায় জিজ্ঞেস করল তুই কে? তোর কী দরকার? তারপর বাইক ফেলে দিল। মারধর করল।’

Related Articles