Kanchana Moitra: ভুল বোঝাবুঝিতে বিতর্ক, কাঞ্চনা জানালেন আসল কারণ
তবে পুরো ঘটনাটি বাস্তব নয়, ছিল আসন্ন ছবি ‘কপাল’-এর প্রচারের একটি অংশ।
Truth of Bengal: নতুন সিনেমা দর্শকের কাছে পৌঁছে দিতে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করেন নির্মাতারা। ঠিক তেমনই অভিনব প্রচার কৌশল হিসেবে কিছু দিন আগে ভাইরাল হয় অভিনেত্রী কাঞ্চনা মৈত্রর একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যায়, তিনি শিয়ালদহ স্টেশনের সামনে এক ভদ্রলোক এবং এক মহিলার সঙ্গে চিৎকার করছেন, দাবি করছেন পাওনা টাকা, আর তা ঘিরেই জড়ো হয়েছেন সাধারণ মানুষ।(Kanchana Moitra)
[আরও পড়ুনঃ আধুনিক সমাজের এ কী রূপ! রাস্তায় বসে মদ্যপানের প্রতিবাদে মার জুটল শিক্ষকের]
তবে পুরো ঘটনাটি বাস্তব নয়, ছিল আসন্ন ছবি ‘কপাল’-এর প্রচারের একটি অংশ। এটি ছিল পথনাটিকার মাধ্যমে দর্শকদের দৃষ্টি আকর্ষণের একটি কৌশল। যদিও অনেকেই এই প্রচার বুঝতে ভুল করেছেন। সমাজমাধ্যমে ভিডিয়োর কিছু অংশ ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনদের একাংশ। অভিযোগ ওঠে, গরিব মানুষদের ‘হেনস্থা’ করা হয়েছে জনসমক্ষে—যা মেনে নিতে পারেননি অনেকেই। (Kanchana Moitra)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এই বিতর্কে মন খারাপ অভিনেত্রী কাঞ্চনারও। তিনি জানান, অনেকেই ভিডিয়োর সম্পূর্ণ অংশ না দেখে বিভ্রান্ত হয়েছেন। কাঞ্চনার কথায়, “অনিচ্ছাকৃত ভুল বোঝাবুঝির জন্য আমি দুঃখিত। কাউকে ছোট বা অপমান করার ইচ্ছা আমাদের ছিল না। আমরা শুধু পথনাটিকার মাধ্যমে ছবির বার্তা পৌঁছে দিতে চেয়েছিলাম।” (Kanchana Moitra)
তবে অভিনেত্রী কৃতজ্ঞ সেই সমস্ত দর্শকদের প্রতি, যাঁরা তাঁকে ভালবাসা ও সমর্থনে ভরিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি এই শিক্ষা নিয়েছেন যে, প্রচারের পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা দরকার।


