জাতীয় দলগুলির অনুদানে বিপুল ব্যবধান, ডোনেশন’ গ্রহণের শীর্ষে রয়েছে বিজেপি— এডিআর রিপোর্ট
অন্যান্য পাঁচটি জাতীয় দলের সম্মিলিত প্রাপ্তির তুলনায় ১০ গুণেরও বেশি অর্থ পেয়েছে ভারতীয় জনতা পার্টি।
Truth of Bengal: দেশের রাজনৈতিক দলগুলির অর্থসংগ্রহ নিয়ে ফের প্রশ্ন তুলল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম বা এডিআর । সংস্থার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে ঘোষিত অনুদানের ক্ষেত্রে অন্যান্য পাঁচটি জাতীয় দলের সম্মিলিত প্রাপ্তির তুলনায় ১০ গুণেরও বেশি অর্থ পেয়েছে ভারতীয় জনতা পার্টি। সংস্থার বিশ্লেষণ অনুযায়ী, ২০,০০০-এর বেশি অনুদানের ক্ষেত্রে বিজেপি একাই পেয়েছে ৬,০৭৪.০১৫ কোটি টাকা। সেখানে বাকি জাতীয় দলগুলি যেমন জাতীয় কংগ্রেস, আপ, Com সিপিএমএবং এনপিপি—মিলিয়ে মোট পেয়েছে ৫৭৪.৫৪ কোটি টাকা।
অন্যদিকে বিএসপি জানিয়েছে, তারা ২০২৪-২৫ অর্থবর্ষে ২০,০০০-এর বেশি কোনও অনুদান গ্রহণ করেনি। গত ১৯ বছর ধরেই এই একই অবস্থান বজায় রেখেছে দলটি।রিপোর্টে আরও বলা হয়েছে, ২০,০০০ টাকার কম অনুদানের ক্ষেত্রে উৎস প্রকাশ করা বাধ্যতামূলক নয়, ফলে সেই অংশের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনুদানের উৎস বিশ্লেষণে দেখা গিয়েছে, বিজেপির মোট ঘোষিত অনুদানের ৯৪.১৩ শতাংশই এসেছে কর্পোরেট বা ব্যবসায়িক সংস্থা থেকে।
কংগ্রেসের ক্ষেত্রেও কর্পোরেট অনুদানের অংশ উল্লেখযোগ্য,মোট অনুদানের ৭৪.১ শতাংশ। কংগ্রেস পেয়েছে ১১২টি কর্পোরেট সংস্থার কাছ থেকে ₹৩৮৩.৮৬ কোটি এবং ২,৩৫৭ জন ব্যক্তিগত দাতার কাছ থেকে ১৩২.৩৮ কোটি টাকা।






