বিনোদন

ধূমকেতুর সাফল্য কামনায় নৈহাটির বড় মা’র মন্দিরে দেব-শুভশ্রী, দেখুন ভিডিয়ো

বুধবার 'ধূমকেতু' ছবির মঙ্গল কামনায় নৈহাটির বড় মার মন্দিরে জুটিতে পুজো দিলেন দেব-শুভশ্রী।

Truth Of Bengal: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Dev-Subhashree) অভিনীত ছবি ‘ধূমকেতু’। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে এই ছবি। দীর্ঘ ১০ বছর বাদে আবারও বিগ স্ক্রিনে জুটিতে দেখা যেতে চলেছে দেব-শুভশ্রীকে। ছবির ট্রেলার থেকে গান মুক্তি পাওয়ার পর থেকেই এই ম্যাজিকাল জুটিকে বড়পর্দায় দেখতে মুখিয়ে ছিলেন অনুরাগীরা। বর্তমানে ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন ছবির পরিচালক থেকে শুরু করে প্রযোজক, নায়ক নায়িকা। বুধবার ‘ধূমকেতু’ ছবির মঙ্গল কামনায় নৈহাটির বড় মার মন্দিরে জুটিতে পুজো দিলেন দেব-শুভশ্রী।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেব-শুভশ্রীর (Dev-Subhashree) মন্দিরে পুজো দেওয়ার সেই ছবি ভিডিও। এদিন দেব-শুভশ্রী ধরা দিয়েছিলেন রং মিলান্তি পোশাকে। শুভশ্রীর পরনে ছিল লাল শাড়ি, সোনার গয়না। অন্যদিকে লাল পাঞ্জাবি আর পাজামা পড়েছিলেন দেব। ভাইরাল ছবি ভিডিওতে দেখা যাচ্ছে, বড় মার সামনে পাশাপাশি বসে আছেন দেব-শুভশ্রী। দেব মাঝেমধ্যেই শুভশ্রীর দিকে ফিরে কথায় ব্যস্ত। পুরোহিত হাতে ফুল দিতেই অঞ্জলি দেন যুগলে। আরতি করেন। পুজো মিটতেই শান্তিজল ছড়িয়ে পড়ে প্রত্যেকের মাথায়।

পুরোহিত দেব-শুভশ্রীর (Dev-Subhashree) কপালে এঁকে দেন সিঁদুরের মঙ্গলটিকা। জোড় হাতে জুটিতে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করেন। এদিন নায়ক নায়িকার সঙ্গে ছিলেন ছবির পরিচালক, প্রযোজক, আবহ সঙ্গীতকার। উপস্থিত ছিলেন নৌহাটির বিধায়ক পার্থ ভৌমিকও।দেব-শুভশ্রীর এই পুজো দেওয়ার ভিডিও সামনে আসতেই নস্টালজিয়ায় ভাসছেন অনুরাগীরা। উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর বাদে আবারও বিগ স্ক্রিনে জুটিতে দেখা যেতে চলেছে দেব-শুভশ্রীকে। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনীত ছবি ‘ধূমকেতু’। সব মিলিয়ে ছবি মুক্তির অপেক্ষায় অনুরাগীরা।

Related Articles