Fruit Masks: ফ্রুট মাস্ক ব্যবহার করেন? আপনার ত্বকের জন্য কোনটি কতটা ভাল জানেন?
আসুন জেনে নিই কোন রকমের ত্বকের সমস্যায় কী রকমের ফ্রুট মাস্ক ব্যবহার করবেন।
Truth Of Bengal: আট থেকে আশি, সব বয়সের মানুষ আজ সানবার্ন, মেচেতা, মলিন, রুক্ষ, শুষ্ক ত্বক, বলিরেখা, ব্রণ, আঁশ ওঠা ত্বক, পিগমেন্টশন, চোখের তলায় কালির মতো হাজারও সমস্যায় জেরবার। শরীর সুস্থ, সবল রাখার পাশাপাশি কর্মক্ষমতা বাড়াতে ও সর্বোপরি সৌন্দর্য বিকাশে সাহায্য করে ফল। নিয়মিত ফ্রুট মাস্ক (Fruit Masks) দিয়ে রূপচর্চা করলে ত্বকের যাবতীয় সমস্যা থেকে মুক্তি মেলে।
আসুন জেনে নিই কোন রকমের ত্বকের সমস্যায় কী রকমের ফ্রুট মাস্ক (Fruit Masks) ব্যবহার করবেন
১) পুষ্টিগুণের বিচারে অমূল্য রতন হল আপেল। ৯০-৯৫% স্যালিক অ্যাসিড সমৃদ্ধ আপেল ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। স্বাভাবিক থেকে রুক্ষ ও শুষ্ক ত্বক হলে আপেল ভাল করে কুড়িয়ে নিয়ে মধু মিশিয়ে মুখে লাগান। রুক্ষ, শুষ্ক ভাব দূর হয়, মেচেতা, রোদে পুড়ে লালচে হয়ে যাওয়া ত্বকের সমস্যা, বলিরেখা দূর হয়।
২) প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে কলা। ভিটামিন ই আছে কলায়। পাকা কলা, টক দই, কয়েক ফোঁটা তিলের তেল ও চিনি মিশিয়ে মাস্ক মুখে লাগান। ১০ মিনিট ঘষে ঈষদুষ্ণ গরম জলে মুখ পরিষ্কার করে নিন। রোদে পুড়ে লালচে হয়ে যাওয়া ত্বকের সমস্যা দূর করে। ত্বক টানটান রাখে
৩) ত্বকে কালচে দাগছোপ দেখা গেলে তরমুজের রস তুলোয় ভিজে লাগান। তরমুজের রস ফ্রিজে রেখে আইসকিউব বানিয়ে ত্বকে লাগান। ত্বকের স্বাভাবিক জেল্লা ও আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে তরমুজ। ব্রণ, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস দূর হয় (Fruit Masks)।
৪) ত্বক মলিন, নির্জীব হয়ে গেলে, চোখের তলায় কালি পড়লে আপ্রিকট বা খুবানি বেটে আমন্ড মিল্কের সঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ঈষদুষ্ণ গরম জলে মুখ পরিষ্কার করে নিন।
৫) ভিটামিন ও খনিজ পদার্থে সমৃদ্ধ আতা স্বাভাবিক ত্বকের পরিচর্যায় কাজে দেয়। আতার পাল্প, মধু মিশিয়ে মুখে লাগান। হালকা ঘষে ঠান্ডা জলে মুখ পরিষ্কার করে নিন।
৬) ত্বকে কালচে দাগছোপ দেখা গেলে ভিটামিন সি সমৃদ্ধ আনারসের রস, টক দই ও মধু মিশিয়ে পেস্ট লাগিয়ে রাখুন মুখে। কিছুক্ষণ রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন মুখ।
৭) তৈলাক্ত ত্বকে পিগমেন্টেশনের সমস্যা দূর করতে আঙুরের রস ও মধু মিশিয়ে লাগান (Fruit Masks)। কিছুক্ষণ রেখে মুখ পরিষ্কার করে নিন জলে।
৮) স্বাভাবিক ও তৈলাক্ত ত্বকে পিগমেন্টের সমস্যা ও কালচে দাগছোপ দেখা গেলে কমলালেবু বা বেদানার রস লাগিয়ে রাখুন মুখে।
৯) ত্বকে বলিরেখা দেখা গেলে গরম জলে খেজুর ধুয়ে দুধে ভিজিয়ে রাখুন। দানা ছাড়িয়ে ওই দুধের সঙ্গে খেজুর বেটে তার সঙ্গে ফ্রেশ ক্রিম ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১৫ মিনিট রেখে মুখ ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন।






