Bill Gates on AI: বিল গেটসের ভবিষ্যদ্বাণী, এই ৩টি চাকরি কখনওই কেড়ে নিতে পারবে না কৃত্রিম বুদ্ধিমত্তা
তবে এই পরিস্থিতিতেই আশার আলো দেখালেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
Truth of Bengal: মাত্র দু’এক বছর আগেও ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল ভবিষ্যতের প্রযুক্তি। আজ সেটা আমাদের দরজায়। গত এক বছরে প্রযুক্তির এই শাখায় যে বিস্ফোরণ ঘটেছে, তাতে অনেকেই বুঝে গিয়েছেন—এআই-কে সঙ্গে নিয়েই ভবিষ্যতের পথ হাঁটতে হবে। তবে এই অভাবনীয় অগ্রগতির মধ্যেই একটা বড় আশঙ্কাও দানা বাঁধছে—চাকরি হারানোর। একের পর এক সংস্থা ছাঁটাই শুরু করেছে, অনেকেই আবার পরিকল্পনা করছে বড়সড় রদবদলের। এমন পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন লক্ষ লক্ষ কর্মী (Bill Gates on AI)।
আরও পড়ুন: Fruit Masks: ফ্রুট মাস্ক ব্যবহার করেন? আপনার ত্বকের জন্য কোনটি কতটা ভাল জানেন?
তবে এই পরিস্থিতিতেই আশার আলো দেখালেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মতে, এমন তিনটি পেশা রয়েছে, যেগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা কখনওই পুরোপুরি গ্রাস করতে পারবে না। কী সেই পেশা?
১. এআই কোডার ও ডেভেলপাররা
যাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির পেছনে কাজ করেন, তাঁদের চাকরি অন্তত এখনও নিরাপদ। কারণ, হ্যাঁ—চ্যাটজিপিটি বা কোডিং এআই অনেক কিছু করে ফেলতে পারছে ঠিকই, কিন্তু এখনো জটিল অ্যালগোরিদম ও অগ্রণী প্রযুক্তি তৈরির জন্য মানুষের বুদ্ধিমত্তা, বিশ্লেষণ, ও সৃজনশীলতার বিকল্প নেই। ভবিষ্যতেও এই ক্ষেত্রটি মানব-মস্তিষ্ক নির্ভরই থাকবে বলে মনে করেন গেটস।
২. এনার্জি এক্সপার্ট ও ইঞ্জিনিয়াররা
তেল, পরমাণু শক্তি, সৌরশক্তি কিংবা বায়ুশক্তি—শক্তির এই জগৎ এখনও এতটাই বাস্তবিক ও ক্ষেত্রভিত্তিক, যেখানে শুধু সফটওয়্যার দিয়ে কাজ চালানো অসম্ভব। বিল গেটসের মতে, এআই সাহায্য করতে পারবে ঠিকই, কিন্তু পরিস্থিতি মূল্যায়ন, ঝুঁকি বিচার ও ফিল্ডে সমস্যা মেটানো—এইসবের জন্য মানুষ অপরিহার্য (Bill Gates on AI)।
৩. জীববিজ্ঞানী ও মেডিক্যাল গবেষকরা
এমন অনেক ক্ষেত্র আছে যেখানে সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তা ছাড়া কাজই সম্ভব নয়। মেডিক্যাল রিসার্চ, ওষুধ আবিষ্কার, জিনতত্ত্ব কিংবা চিকিৎসা সংক্রান্ত গবেষণায় এআই কিছুটা সাহায্য করতে পারলেও, নতুন পথ খুঁজে বের করা বা উদ্ভাবনী চিন্তা করা এখনও মানুষের একচেটিয়া ক্ষমতা।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
গেটসের মতে, এআই একটি বড় হাতিয়ার হতে পারে, কিন্তু এটি মানুষের বিকল্প নয়—বরং সহযোগী। ফলে, যাঁরা এখনও নিজেদের দক্ষতা বাড়াতে চাইছেন, তাঁদের উচিত এমন ক্ষেত্র বেছে নেওয়া যেখানে মানবিক বিচারশক্তি ও সৃজনশীলতা অপরিহার্য। এই তিনটি পেশা হতে পারে সেই ভবিষ্যতের সুরক্ষা কবচ (Bill Gates on AI)।






