Palestine Recognition: প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় স্বীকৃতি, ফ্রান্সের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইজরায়েল-আমেরিকা
France announces its decision to recognize Palestine as a sovereign state at the upcoming UN General Assembly.
Truth Of Bengal: ফ্রান্স এবার প্যালেস্টাইনকে (Palestine Recognition) পূর্ণমাত্রার রাষ্ট্রের স্বীকৃতি দিতে চলেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক্স হ্যান্ডেলে পোস্টে একথা জানান। তিনি জানান, গাজার যুদ্ধে অবিলম্বে অবসান ঘটানো প্রয়োজন। সাধারণ মানুষের প্রাণ বাঁচানো ও তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। ম্যাক্রোঁ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ফ্রান্স প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার ঘোষণা করবে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২০২৩ সালে হামাসের ইজরায়েল আক্রমণের পর তেল আভিভের পাশে দাঁড়িয়েছিলেন ম্যাক্রোঁ। সেই সময় হামলার তীব্র নিন্দাও করেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে ইজরায়েলের লাগাতার গাজা আক্রমণে বিরক্ত ম্যাক্রোঁ। তাঁর মতে, প্যালেস্টাইনকে (Palestine Recognition) রাষ্ট্রের স্বীকৃতি দেওয়াই এখন একমাত্র পথ। তাঁর কথায়, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ফিরুক, এটাই চায় ফ্রান্সের জনতা।’ ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী, হামাসকে নিরস্ত্র করাও অত্যন্ত প্রয়োজনীয়। পাশাপাশি, গাজায় অবিলম্বে পণবন্দিদের মুক্ত করা এবং মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। তবে ফ্রান্সের এই ঘোষণার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইজরায়েল এবং আমেরিকা।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তকে ইরানের ছায়াযুদ্ধের অংশ বলে অভিহিত করেছেন। ইজরায়েলের বিদেশমন্ত্রী একে ‘অত্যন্ত লজ্জাজনক’ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও বলেন, ‘ফ্রান্স যেন হামাসের হয়ে কথা বলছে। এই পদক্ষেপ শান্তির বিপক্ষে (Palestine Recognition)।’ রাজনৈতিক মহলের মতে, ম্যাক্রোঁর এই সিদ্ধান্তের পিছনে রয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল। ইউরোপের দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে ফ্রান্সে। সেই কারণেই মধ্যপ্রাচ্যের ইস্যুগুলিতে সেখানে নিয়মিত প্রতিবাদ-বিক্ষোভ দেখা যায়। এমন অবস্থায় নির্বাচনী সমীকরণ মাথায় রেখেই সম্ভবত এই কৌশলী সিদ্ধান্ত নিল ফ্রান্স। এখন আন্তর্জাতিক মহলের নজর আগামী সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘে ম্যাক্রোঁর ঘোষণার দিকে। এই স্বীকৃতির পর প্যালেস্টাইন রাষ্ট্র হিসেবে নতুন মাত্রা






