Vice Election: রাজ্যসভার সচিবকে উপরাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার নিযুক্ত করা হল
Vice Election update: PC Mody, Secretary General of Rajya Sabha, is named Returning Officer with Garima Jain and Vijay Kumar as Assistant ROs by the Election Commission
Truth Of Bengal: রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে রিটার্নিং অফিসার নিযুক্ত করে আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবে জাতীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় আইন ও ন্যায়বিচার মন্ত্রকের সঙ্গে পরামর্শক্রমে এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন(Vice Election)। ১৯৫২ সালের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন আইনের তিন নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের পরামর্শক্রমে দেশের দুই সর্বোচ্চ পদাধিকারীর নির্বাচনে রিটার্নিং অফিসার নিয়োগ করে নির্বাচন কমিশন। ওই রিটার্নিং অফিসারের দিল্লিতে নিজস্ব অফিস থাকতে হবে। প্রথামাফিক লোকসভার সেক্রেটারি জেনারেল অথবা রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পর্যায়ক্রমে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার নিযুক্ত হন।
Vice Election: রাজ্যসভার সচিবকে উপরাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার নিযুক্ত করা হল pic.twitter.com/DQguXhvvYo
— TOB DIGITAL (@DigitalTob) July 25, 2025
যেহেতু গতবার উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভার সেক্রেটারি জেনারেল রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিলেন সেক্ষেত্রে এবার জগদীপ ধনখড়ের উত্তরসূরীর খোঁজে রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে রিটার্নিং অফিসার নিযুক্ত করে নির্বাচন পরিচালনা করতে চলেছে কমিশন। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ১৯৭৪ সালের বিধি মেনে নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনার প্রক্রিয়া সম্পন্ন করে। যেখানে এক বা একাধিক অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নিয়োগ করতে পারে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে দুজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নিযুক্ত হয়েছেন।
রাজ্যসভার সচিবালয়ের যুগ্ম সচিব গরিমা জৈন এবং রাজ্যসভা সচিবালয়ের অধিকর্তা বিজয় কুমার উপরাষ্ট্রপতি নির্বাচন ২০২৫ এর অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন(Vice Election)। এই মর্মে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রেস রিলিজ জারি করা হয়েছে। চলতি সপ্তাহের সোমবার রাতে আচমকাই ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করায় ফের দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
নির্বাচন পরিচালনার নিয়মাবলি নির্ধারিত হয়েছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন আইন, ১৯৫২ এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন বিধি, ১৯৭৪ অনুযায়ী(Vice Election)। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখেই উপরাষ্ট্রপতির নির্বাচন পরিচালিত হবে। প্রাথমিকভাবে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেক্টোরাল কলেজ তৈরি করেছে নির্বাচন কমিশন। রাজ্যসভা ও লোকসভার মনোনীত সদস্যদের নিয়ে এই ইলেক্টোরাল কলেজ তৈরি করা হয়েছে। এবার উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার চূড়ান্ত করল কমিশন।






