Hotel Affair: হোটেলে প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরা পড়লেন স্ত্রী, স্বামীর অভিযোগে চাঞ্চল্য, ভাইরাল সেই ভিডিও দেখুন
একদিন স্ত্রীকে অনুসরণ করে একটি হোটেলের কাছে নিয়ে যান এবং সেখানে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে দেখে হাতেনাতে ধরে ফেলেন।
Truth of Bengal: স্বামীকে প্রতারণা করে এক মহিলাকে হোটেলে প্রেমিকের সঙ্গে সময় কাটাতে গিয়ে হাতেনাতে ধরার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ঘটনার একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে—স্বামী স্ত্রীর প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলছেন, “তুমি আমার পাঁচ বছর নষ্ট করেছ!” যদিও ঘটনাটি কোথায় ঘটেছে, তা স্পষ্টভাবে জানা যায়নি, তবে ভিডিওটি খুব দ্রুত বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। ভিডিওর সূত্র ধরেই সামনে এসেছে ঘটনার বিস্তারিত।
वृंदावन के छटीकरा से दिल दहला देने वाली घटना 👇
पति ने अपनी ही पत्नी को उसके प्रेमी के साथ आपत्तिजनक हालत में रंगे हाथों पकड़ लिया।
सबूत सामने होने के बावजूद पत्नी ने न तो शर्म महसूस की, न ही अपनी गलती मानी। उल्टा बेहयाई से उलझती रही।
टूटे हुए दिल के साथ पति बार-बार सिर्फ एक… pic.twitter.com/kGUqXuH6gH
— Barkha Trehan 🇮🇳 / बरखा त्रेहन (@barkhatrehan16) July 23, 2025
জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই স্ত্রীর আচরণে সন্দেহ হচ্ছিল স্বামীর। স্ত্রীর মোবাইলে আর্থিক লেনদেন, রাতে গোপন কথোপকথন এবং ঘন ঘন বাড়ি থেকে অজানা কারণে বেরিয়ে যাওয়া—এই সমস্ত কারণে সন্দেহ দানা বাঁধে। এরপর থেকেই স্ত্রীর ওপর নজর রাখতে শুরু করেন তিনি। একদিন স্ত্রীকে অনুসরণ করে একটি হোটেলের কাছে নিয়ে যান এবং সেখানে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে দেখে হাতেনাতে ধরে ফেলেন।
জনসমক্ষে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে মুহূর্তে জমে যায় ভিড়। উপস্থিত অনেকেই মোবাইল ফোনে পুরো দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। বর্তমানে সেই ভিডিও ঘিরে নেটমাধ্যমে শুরু হয়েছে চর্চা ও তীব্র প্রতিক্রিয়া। কেউ কেউ স্ত্রীর ভূমিকার নিন্দা করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন দাম্পত্য সম্পর্কের গভীর সংকট নিয়েও।






