DVC: ডিভিসিকে জল ছাড়া নিয়ে কী জানালো নবান্ন?
সম্প্রতি ইস্টান জোনাল কাউন্সিলের বৈঠকে রাজ্যের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
Truth of Bengal: জয় চক্রবর্তী: রাজ্যকে না জানিয়ে জল ছাড়া যাবেনা। নবান্নের তরফ থেকে ডিভিসি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হল। একাধিক জায়গায় দাবিত হয়েছে ডিভিসির ছাড়া জলে। না বলেই জল ছাড়া হচ্ছে ডিভিসি থেকে। ফলে ‘মেনমেড বন্যা’ হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। বিষয়টি নিয়ে একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে। কিন্তু কেন্দ্রীয় সরকার উদাসীন থেকেছে।(DVC)
[আরও পড়ুনঃ Indian Railways: ভারতীয় রেলওয়েতে চাকরির সুবর্ণ সুযোগ! রেলমন্ত্রকের বড় ঘোষণা]
সম্প্রতি ইস্টান জোনাল কাউন্সিলের বৈঠকে রাজ্যের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’ কে ডিভিসির পলি সংস্কারের জন্য জানিয়েছেন। দীর্ঘ সময় ডিভিসির জলাধারে পলি সংস্কার হয় না। যার ফলে জলধারের দারুন ক্ষমতা কমে গিয়েছে। অতিরিক্ত বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় এমনিতেই সমস্যা। তার উপরে ডিভিসির না বলে জল ছাড়াতে রাজ্যের বিভিন্ন মানুষকে অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে। সেই বিষয়টি নিয়েই ডিভিসিকে চিঠি পাঠানো নবান্ন।(DVC)






