কলকাতা

Student Election: কসবাকাণ্ডের জের- সব কলেজের ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের

একইসঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্যের সব কলেজ ইউনিয়নের রুম বন্ধ রাখতে হবে।

Truth of Bengal: কসবার নির্যাতন কাণ্ডের মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার হাইকোর্টের সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিসন বেঞ্চ, সামগ্রিক অগ্রগতি নিয়ে ১০জুলাইয়ের মধ্যে রিপোর্ট তলব করেছে। একইসঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্যের সব কলেজ ইউনিয়নের রুম বন্ধ রাখতে হবে।  কলেজের মতোই বিশ্ববিদ্যালয়গুলির ইউনিয়ন রুমও বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।একইসঙ্গে কড়া বার্তা দেওয়া হয়েছে আদালতের তরফে,সেখানে উচ্চ শিক্ষা দফতরকে  স্পষ্টভাবে বলা হয়েছে, রিক্রেশনের  কাজে ব্যবহার করা যাবে না ইউনিয়ন রুম।  শুধুমাত্র অফিসিয়াল কাজে ব্যবহার করা যাবে  ইউনিয়ন রুম। প্রিন্সিপ্যাল বা রেজিস্ট্রারের অনুমতিতে খোলা যাবে ইউনিয়ন রুম। এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ Student Election: কসবাকাণ্ডের জের- সব কলেজের ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্য সরকারের অবস্থান কী? আগামী ১৭ জুলাইয়ের মধ্যে হলফনামা দিয়ে তা জানাতে হবে রাজ্যকে—এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন। উল্লেখ্য, কসবার একটি ল’ কলেজে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রভোট নিয়ে আদালতে একটি মামলা দায়ের হয়। সেই মামলারই শুনানিতে বিচারপতি এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন। মামলাকারীর আইনজীবী আদালতে আবেদন জানান, রাজ্যে বর্তমানে কোনও কলেজে ছাত্র সংসদ নেই, সেক্ষেত্রে স্টুডেন্ট ইউনিয়ন রুম খোলা রাখার যুক্তি নেই।

তাঁর বক্তব্যে তুলে ধরা হয় যে, আগের একটি মামলায় রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর হলফনামার মাধ্যমে জানিয়েছিল, রাজ্যের কোনও কলেজেই ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ফলে ছাত্র সংসদ কার্যত অনুপস্থিত। তাই সব কলেজে ও বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম তালাবদ্ধ রাখা উচিত। এই দাবির ভিত্তিতেই কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ করে দিতে হবে। এই বিষয়ে উচ্চশিক্ষা দপ্তরকে নোটিস জারি করতে হবে।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

আদালত আরও নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই রুমগুলি তালা বন্ধ করে রাখতে হবে। কোনওরকম আমোদপ্রমোদের কাজে ইউনিয়ন রুম ব্যবহার করা যাবে না। যদি কোনও জরুরি কারণে ওই ঘর খুলতে হয়, তবে সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চিঠি দিয়ে সুনির্দিষ্ট কারণ জানিয়ে আবেদন করতে হবে। ছাত্র রাজনীতি নিয়ে এমন অবস্থানে হাই কোর্টের স্পষ্ট বার্তা রাজ্যের শিক্ষা মহলে আলোড়ন ফেলেছে। আদালতের নির্দেশে ছাত্র সংসদ নির্বাচন এবং ইউনিয়ন রুমের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

 

Related Articles