আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক, আলোচনায় কোন কোন বিষয়?
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনই বার্তা সমস্ত মন্ত্রীদের দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Truth Of Bengal: সামনেই বিধানসভা নির্বাচন। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর বিভিন্ন অঞ্চলের দিকে নজর রাখতে হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনই বার্তা সমস্ত মন্ত্রীদের দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুর্গাপুজো, ঈদ থেকে শুরু করে বিভিন্ন পার্বণের সময় অঞ্চলের ওপরে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়ে থাকেন। যেহেতু নির্বাচন কমিশন দ্বারা ইতিমধ্যেই এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, সেই কারণে উড়ন্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর মানুষ যাতে প্ররোচনায় পা না দেয় এবং অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে তার দিকে মন্ত্রীদের নজর রাখার নির্দেশ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী দিতে পারেন বলেই মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে ৮৫তম রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হতে পারে বলে অনুমান বিশেষজ্ঞ মহলের।






