Truth Of Bengal: রবিবার বিকেল চারটের সময় জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক সাংবাদিক বৈঠক থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ঠ প্রকাশিত হতে চলেছে। তার আগে আবার প্রশাসনিক রদবদল। রাজ্য পুলিশের ২৭ জন ইন্সপেক্টর অফ পুলিশ পদমর্যাদার অফিসারদের রদবদল করলো নবান্ন।
ভোট ঘোষণার আগে আজ ফের প্রশাসনিক বদল pic.twitter.com/oTY4OQz8Jp
— TOB DIGITAL (@DigitalTob) March 15, 2026
তিন বছর হতে চলেছে, বা তিন বছর হয়ে গেছে এমন অফিসারদের নিয়মমাফিক রদবদল করার কথা কমিশন জানিয়ে দিয়েছিল। সেই মতো রাজ্য সরকার একের পর এক প্রশাসনিক রদবদল করেছে। রবিবার নির্বাচন কমিশন থেকে ভোটের ঘোষণা। তার আগে রাজ্য পুলিশের ২৭ জনের রদ বদলের তালিকা প্রকাশ করল নবান্ন।






