রাজ্যের খবর

Truck Collision: বেলদায় জাতীয় সড়কে ট্রাক-গাড়ির সংঘর্ষ, মৃত ৪!

Four people were killed in a tragic truck and SUV collision on National Highway 16 near Belda in Paschim Medinipur.

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- শনিবার সাত সকালে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু চার জনের। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার রানিসরাই এলাকায় ১৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে(Truck Collision)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়গপুর-বালেশ্বর জাতীয় সড়কে ট্রাক ও স্করপিও-র মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান  গাড়িতে থাকা চার আরোহী। ট্রাকটিকে আটক করে তার চালককে গ্রেফতার করেছে পুলিশ!

[আরও পড়ুন:  DVC: ডিভিসিকে জল ছাড়া নিয়ে কী জানালো নবান্ন?]

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে একজনের নাম অতনু গুহ। তাঁর বাড়ি আসানসোলে। বাকি তিন জনের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে(Truck Collision)। গাড়িটি খড়গপুরের দিক থেকে ওড়িশার বালেশ্বরের দিকে যাচ্ছিল। গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় বেলদার রানিসরাই এলাকায় রাস্তার ডিভাইডার টপকে অন্য লেনে গিয়ে পড়ে স্করপিও গাড়িটি। ওই সময়ে টমেটো বোঝাই একটি ট্রাক বালেশ্বর থেকে খড়গপুরের দিকে আসছিল। গাড়িটি ট্রাকের সামনে পড়ে যায় ও মুখোমুখি ধাক্কা লাগে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ট্রাকের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। তবে, ট্রাকের চালক ও খালাসি অক্ষত আছেন বলে পুলিশ জানিয়েছে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

পুলিশ জানায়, গাড়ি থেকে চার আরোহীকে বের করতে যথেষ্ট বেগে পেতে হয়(Truck Collision)। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয়দের সহায়তায় ইলেকট্রিক কাটার ও ক্রেনের সাহায্যে গাড়ির চার যাত্রীকে উদ্ধার করা হয়। তাঁদের বেলদা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা চার জনকেই মৃত ঘোষণা করেন।

Related Articles