১ এপ্রিল থেকে ‘যুব সাথী’, ২৯৪ বিধানসভায় বিশেষ ক্যাম্প—মুখ্যসচিবের বৈঠকে প্রস্তুতি জোরদার
সকাল ১১টা থেকে শুরু হওয়া ওই বৈঠকে রবিবার থেকে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্প আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে নবান্ন সূত্রে খবর।
Truth Of Bengal: ‘যুব সাথী’ প্রকল্প বাস্তবায়নকে সামনে রেখে রাজ্য প্রশাসন প্রস্তুতি শুরু করল জোরকদমে। শনিবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। সকাল ১১টা থেকে শুরু হওয়া ওই বৈঠকে রবিবার থেকে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্প আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে নবান্ন সূত্রে খবর।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১লা এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে ‘যুব সাথী’ প্রকল্প চালু হবে। তার আগে আবেদন গ্রহণ ও নথিপত্র যাচাইয়ের জন্য বিধানসভা ভিত্তিক ক্যাম্প করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ক্যাম্প।
ক্যাম্পে আবেদনকারীদের সঙ্গে আনতে বলা হয়েছে—
• আধার কার্ডের জেরক্স
• জাতিগত শংসাপত্র
• ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার কপি
• মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স
• দু’কপি পাসপোর্ট সাইজ ছবি
বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি ক্যাম্পে নিয়মিত চারজন আধিকারিকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীদের নথিপত্র সঠিকভাবে যাচাই করতে হবে এবং যাচাইয়ের পর সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে তা আপলোড করার নির্দেশও দেওয়া হয়েছে।






