কলকাতা

TMC Showcause: কসবা নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, মদন মিত্র-কে শোকজ তৃণমূলের

Truth Of Bengal: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হল তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রকে(TMC Showcause)। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে দলের কামারহাটির বিধায়ককে। ওই চিঠিতে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে মদন মিত্রকে।

[আরও পড়ুন: Yash Dayal: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠল আরসিবি ক্রিকেটারের বিরুদ্ধে]

চিঠিতে উল্লেখ করা হয়েছে, “কলকাতার কসবায় আইন পড়ুয়া এক ছাত্রীর প্রতি অত্যন্ত ঘৃণ্য এবং নিদারুণ দুঃখজনক ঘটনা ঘটে গেছে(TMC Showcause)। অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক পাশবিক অত্যাচারের ঘটনায় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব বিশেষভাবে দুঃখ প্রকাশ করেছে এবং কঠোরভাবে এই ঘটনার নিন্দা করা হয়েছে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। দুষ্কৃতিকারীদের দ্রুততার সঙ্গে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যাপারে ২৮শে জুন ২০২৫ তারিখে আপনার অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য আমাদের দলের ভাবমূর্তিকে যারপরনাই আঘাত করেছে। একইসঙ্গে আপনার মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচরণ করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে।”

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর তিনদিনের মধ্যে দলের এই বিধায়ককে কারণ দর্শাতে হবে কেন তিনি ওই মন্তব্য করেছেন। কেন তিনি শৃঙ্খলাভঙ্গ করলেন। যথাযথ উত্তর না দিলে দল তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলেই সূত্রের খবর। উল্লেখ্য মদন মিত্রের এই বক্তব্যের জেরে তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে পড়তে হয়েছে। যখন কসবার মত ঘটনায় গোটা দেশের মানুষ নিন্দা জানাচ্ছে সেই সময় মদন মিত্রের এই মন্তব্য বিতর্ক সৃষ্টি করে। এ বিষয়ে কঠোর ভূমিকা পালন করে আসছে তৃণমূল(TMC Showcause)।

Related Articles