Yash Dayal: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠল আরসিবি ক্রিকেটারের বিরুদ্ধে
সংবাদ মাধ্যম সূত্রে খবর, গাজিয়াবাদের ওই মহিলা ইতিমধ্যে নাকি (আইজিআরএস)-র মাধ্যমে গত ১৪ জুন যশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
Truth of Bengal: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারের বিপক্ষে এবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠল। অভিযুক্ত ওই ক্রিকেটারের নাম যশ দয়াল (Yash Dayal)। তাঁর বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ এনেছেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক মহিলা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, গাজিয়াবাদের ওই মহিলা ইতিমধ্যে নাকি (আইজিআরএস)-র মাধ্যমে গত ১৪ জুন যশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
এই প্রসঙ্গে ওই মহিলা দাবি করে বলেন, ‘বিগত পাঁচ বছর ধরে আরসিবি ক্রিকেটারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এবং যশ তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। শুধু তাই নয়, এর পাশাপাশি মানসিক নির্যাতনের স্বীকার হন তিনি।’
[আরও পড়ুনঃ Kasba Gangrape Case: ক্রাইম সিনে মহিলা কমিশন, একাধিক শর্তে অনুমতি পুলিশের]
নির্যাতিতার আরও অভিযোগ, ‘সম্পর্কে থাকাকালীন যশ নাকি তাঁকে তাঁর ঘনিষ্ঠ মহলে স্ত্রী হিসেবেও পরিচয় করিয়েছিলেন। ফলে আমি যশকে (Yash Dayal) বিশ্বাস করে নিই। কিন্তু তিনি যে আমাকে এইভাবে সবদিক থেকে ব্যবহার করছেন, সেটা আমার জানা ছিল না। এবং এই সময় যশ আমার কাছ থেকে টাকা নিয়েছেন।’ এমনকি সমস্ত অভিযোগের প্রমাণও তাঁর কাছে বলে দাবি নির্যাতিতার।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
সূত্রের খবর, অভিযোগপত্রে মহিলা আরও লেখেন, ‘আমার আশা এই অভিযোগের যথাযোগ্য তদন্ত হয়ে সত্যি প্রকাশ পাবে। অভিযুক্ত শাস্তি পাক। তবে এটা শুধু আমার একার ভাল হবে না। গোটা রাজ্যের নারীদের কাছেই গুরুত্বপূর্ণ।’
একটি বহুল প্রচলিত ইংরেজি সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে ওই মহিলার অভিযোগের পরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গাজিয়াবাদের দফতরের নিযুক্ত আধিকারিকের কাছ থেকে একটি প্রতিবেদন-ও চাওয়া হয়েছে। এবং আইজিআরএস-এ নির্যাতিতার অভিযোগ আগামী ২১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির জন্য পুলিশকে সময়সীমা বেধে দেওয়া হয়েছে।





