Kevin Sibille: লাল হলুদে আর্জেন্টাইন ডিফেন্ডার?
সূত্রের খবর, এই দুই খেলোয়াড় হলেন আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিলে।
Truth of Bengal: আসন্ন মরসুমে দলবদলের বাজারে অন্যদের মত নিজেদেরও ঘর ঘোছাতে শুরু করে দিয়েছিলেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। এর আগে দুই বিদেশিকে চূড়ান্ত করার এবার আরও দুই বিদেশিকে নিয়োগের ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছে লাল-হলুদ। সূত্রের খবর, এই দুই খেলোয়াড় হলেন আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিলে। এবং অন্যজন হলেন মরোক্কোর স্ট্রাইকার হামিদ দাহদাদ।(Kevin Sibille)
[আরও পড়ুনঃ TMC Showcause: কসবা নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, মদন মিত্র-কে শোকজ তৃণমূলের]
বিশেষ সূত্রের খবর, কেভিনের সঙ্গে নাকি লাল-হলুদ কর্তাদের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। এবং চুক্তিপত্রও পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু হামিদ এখনও ইস্টবেঙ্গলে আসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কেননা, হামিদের কাছে ইস্টবেঙ্গল ছাড়াও সার্বিয়া এবং নাইজেরিয়ার একটি ক্লাবের প্রস্তাব রয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত হামিদ কার জালে ধরা দেন।(Kevin Sibille)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
অপর দিকে আইএসএল-এর আর এক দল নর্থ-ইস্ট তাদের গুরুত্বপূর্ণ ফুটবলার এমএস জিথিনকে নিজেদের দলেই ধরে রাখতে সামর্থ হল। গত আইএসএল-এ ভাল খেলার পর এবারও জিথিনের দিকে নজর ছিল আইএসএল-র অন্য দলগুলোর। কিন্তু জিথিনকে শেষ পর্যন্ত ধরে রাখতে সমর্থ হল নর্থ-ইস্ট। এমনকি তাঁর ২০২৮ সাল অবধি-ও চুক্তি পাকা করে ফেলেছে পাহাড়ি দলটি।





