RathYatra Festival: দীঘায় রথযাত্রা, জগন্নাথ দর্শনে ভিড় জমিয়েছে বহু পর্যটক
Thousands of tourists gather at Digha to witness the first Rath Yatra at the newly inaugurated Jagannath Temple.
জয় চক্রবর্তী: গত অক্ষয় তৃতীয়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছিল দিঘার জগন্নাথ মন্দির। ২৭ জুন শুক্রবার ‘জগন্নাথ ধামে’ প্রথম রথযাত্রা(RathYatra Festival)। মধ্যমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর আড়াইটা নাগাদ রথযাত্রা শুরু হবে। কাছেই মাসির বাড়ি। ফলে চারটের মধ্যে কার্যক্রম শেষ হয়ে যাবে। নিরাপত্তার বেষ্টনী রাখা হয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে। পাশাপাশি রথের রশি সাধারণ মানুষ যাতে স্পর্শ করতে পারেন সেই ব্যবস্থাও করা হয়েছে। রথযাত্রার সম্পূর্ণ অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: Stolen Police Car: থানার সামনে থেকেই চুরি ওসির গাড়ি! গ্রেফতার অভিযুক্ত]

রথযাত্রাকে কেন্দ্র করে দিঘার পর্যটকদের মধ্যে ব্যাপক আগ্রহ। শিলিগুড়ি থেকে এসেছেন রোশনি সেন। রথযাত্রার আনন্দ মুখর পরিবেশের মাঝে তিনি বলেন, “দিঘাতে আগেও এসেছি। কিন্তু এবার উপরই পাওনা জগন্নাথ দেবের মন্দির এবং রথযাত্রা”। কলকাতা থেকে আসা রাই লাহা জানান, “দারুন ব্যাপার। পুরীতে রথযাত্রা দেখেছি। এবার দিঘার প্রথম রথযাত্রায় সাক্ষী থাকবো। এটাই জগন্নাথ দেবের আশীর্বাদ।” দিঘার বিভিন্ন হোটেলে পর্যটকদের ভিড়। সমুদ্র দর্শন অবশ্যই থাকবে। কিন্তু তার সঙ্গে দিঘায় রথযাত্রা দর্শন এক আলাদা অনুভূতি তৈরি করছে পর্যটকদের মধ্যে(RathYatra Festival)।
Digha Jagannath dham # Chariots were placed outside the Jagannath Temple last night for the devotees . pic.twitter.com/FhS92i2Ddk
— Syeda Shabana (@JournoShabana) June 27, 2025







