কলকাতা

Stolen Police Car: থানার সামনে থেকেই চুরি ওসির গাড়ি! গ্রেফতার অভিযুক্ত

A red Kolkata Police vehicle was stolen from in front of the Pragati Maidan police station. CCTV shows suspect driving through Kasba. Arrest made.

Truth Of Bengal: থানার সামনে থেকেই চুরি হয়ে গেল খোদ পুলিশের লাল গাড়ি! তাও আবার খাস কলকাতায় (Stolen Police Car)। চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে কলকাতা পুলিশের প্রগতি ময়দান থানায়। বৃহস্পতিবার বিকেলে থানার ওসি র কলকাতা পুলিশ লেখা লাল সরকারি গাড়ি চুরি হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিট নাগাদ। হঠাৎই ওসি-র লাল রঙের গাড়ি থানার সামনে থেকে উধাও হয়ে যায়।

[আরও পড়ুন: Zodiac Forecast: জুনের শেষ শুক্রে প্রেম না বিরহ? কী বলছে আপনার রাশি]

তারপরই সঙ্গে সঙ্গে এয়ারে কল দেওয়া হয় লালবাজার কন্ট্রোল রুমে, কন্ট্রোল রুম খবর পাওয়া মাত্রই ওসির নিখোঁজ হওয়া কলকাতা পুলিশ লেখা লাল গাড়িটির খোঁজে শহরতলী কলকাতার প্রতিটি ট্রাফিক গার্ড কে এল্যাটমেন্ট জারি করা হয় , প্রতিটি মোড়ে মোড়ে বাড়ানো হয় পুলিশ নিরাপত্তা, সাথে পুলিশকর্মীরা বসে পড়েন সিসিটিভি ফুটেজ দেখতে সিসিটিভি ফুটে যে দেখা যায় এক ব্যক্তি কমলা রঙের টিশার্ট হাফ প্যান্ট পড়ে ওই গাড়িটি চালিয়ে নিয়ে পিকনিক গার্ডেন ভিআইপি বাজার হয় কসবার দিকে যাচ্ছেন। খবর যায় কসবা ট্রাফিক গার্ডে তারপরে কসবা এলাকা থেকে ট্রাফিক গার্ডের আধিকারিকরা সেই গাড়িকে আটক করে। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে পাকড়াও করে নিয়ে আসা হয় পুনরায় প্রগতি ময়দান থানায়। নিয়ে এসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে তাকে গ্রেফতার করা হয়(Stolen Police Car)।

[আরও পড়ুন: Digha RathYatra: প্রথমবার দিঘায় রথযাত্রা, ৩০ ফুটের রথে জগন্নাথের মহাযাত্রা]

পুলিশ সূত্রের দাবি, ওই যুবকের নাম ইমরান হুসেন (১৯ বছর)। তিনি উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা। প্রগতি ময়দান থানার পুলিশ ওই যুবকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। শুক্রবার তাঁকে আদালতে হাজির করানো হবে। পুলিশের একজন কর্তা জানিয়েছেন, ইমরানকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে, তদন্ত চলছে। তার পাশাপাশি তার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশ(Stolen Police Car)।

Related Articles