কলকাতা

Weather Update: রথের দিন নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি ! কী বলছে হাওয়া অফিস?

বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Truth of Bengal: শুক্রবার রথযাত্রা। আর এই দিনই দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। সূত্রের খবর, বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এদের এই মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায়। (Weather Update)

শুক্রবার রথের দিন পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভেরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুনঃ Stolen Police Car: থানার সামনে থেকেই চুরি ওসির গাড়ি! গ্রেফতার অভিযুক্ত]

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। দার্জিলিং ও কালিম্পং জেলাতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে।(Weather Update)

লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal

আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের সব জেলাতেই। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে হবে ভারী বৃষ্টি। আগামী কয়েক দিন নিম্নচাপ অঞ্চলের প্রভাবে টানা বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়াও। গোটা রাজ্যেই আপাতত বর্ষা অত্যন্ত সক্রিয়। সমুদ্রে জারি করা হয়েছে লাল সতর্কতা।

Related Articles