Jungle Safari: তিন মাস পর পর্যটকদের জন্য খুলছে জঙ্গল
After a three-month closure for wildlife breeding season, Dooars forests in West Bengal will reopen to tourists from September 16.
Truth Of Bengal: জলপাইগুড়ি: তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল ১৬ই সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলতে চলেছে জঙ্গল। সেই সাথে সামনেই রয়েছে বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব(Jungle Safari)। আর পুজোর ছুটিতে ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় বাড়বে। একই সাথে পাহাড়, জঙ্গল, নদী ও বন্যপ্রাণী দেখতে ভিড় জমাবেন পর্যটকরা।আর তাই জঙ্গল সাফারির জন্য জিপসি গাড়িগুলি এই মুহূর্তে সারাইয়ের কাজ প্রায় সম্পন্ন। পাশাপাশি জিপসি গাড়িগুলো রং করা হয়েছে। একদিকে তিন মাস বন্ধ ছিল জঙ্গল এবং অন্যদিকে সামনেই পূজো, আর এই সময় পর্যটকদের ভিড় ডুয়ার্সে উপচে পড়বে বলে মনে করা হচ্ছে। ডুয়ার্সের জিপসি চালকরাও পর্যটকদের ডুয়ার্সে আসার আহ্বান জানাচ্ছেন।
আরও পড়ুনঃ Shoaib Akhtar: পাক ক্রিকেটারদের সঙ্গে সূর্যরা করমর্দন না করায়, হৃদয় ভেঙেছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের
পর্যটন ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন,”ডুয়ার্সের পর্যটন ব্যবসা জঙ্গল কেন্দ্রীক। এখানে এসে পর্যটকরা একসাথে পাহাড়,নদী, জঙ্গল ও বন্যপ্রাণী দেখার সুযোগ পান এবং সেইসাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন(Jungle Safari)। তিনমাস সেরকম ব্যবসা হয়নি বর্তমানে ভালো বুকিং রয়েছে। আশা করছি ডুয়ার্সে পর্যটকদের ভালোই ভিড় হবে এবং ভালো ব্যবসা হবে।”
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন,” ডুয়ার্সে পর্যটকদের আহ্বান জানাই। তবে ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করুন কিন্তু বন্যপ্রাণীদের কখনো উত্যক্ত বা বিরক্ত করবেন না(Jungle Safari)। পাশাপাশি জঙ্গল এবং জঙ্গল লাগোয়া এলাকায় প্লাস্টিক জাতীয় বস্তু ফেলবেন না।”
উল্লেখ্য বন্যপ্রাণীদের প্রজননকালীন সময়ের জন্য ১৬ ই জুন থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ থাকে জঙ্গলে প্রবেশ। আর এই তিন মাস জিপসিগুলি বাড়িতে এবং গ্যারেজেই পড়ে থাকে।আর যেহেতু তিনমাস পর জঙ্গল খুলবে তাই শেষ মুহূর্তে জিপসি সারাইয়ের কাজ চলছে।





