Uncategorizedআন্তর্জাতিক

Donuld Trump: ইরান-ইজরায়েল সংঘর্ষে উত্তাল পশ্চিম এশিয়া, মাঝপথে জি-৭ সম্মেলন ছেড়ে দেশে ফিরছেন ট্রাম্প!

হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, যুদ্ধ পরিস্থিতির জন্য জি৭ সম্মেলনের সূচি সম্পূর্ণ না-করে ফিরতে হচ্ছে ট্রাম্পকে।

Truth of Bengal: বেশ কিছুদিন ধরে ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষ চলছে। দু-দেশের যুদ্ধে ক্রমশ  পরিস্থিতি জটিল হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি আবহের মধ্যেই জি-৭ সম্মেলনের জন্য সফরসূচি সম্পন্ন না করে দেশে ফিরছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, যুদ্ধ পরিস্থিতির জন্য জি৭ সম্মেলনের সূচি সম্পূর্ণ না-করে ফিরতে হচ্ছে ট্রাম্পকে। মঙ্গলবার রাতে আমেরিকার বিদেশসচিব মার্কো রুবি ওয়াশিংটনে ফিরেছেন।  অপরদিকে, প্রেসসচিব ক্যারোলিন লেভিট জানান, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি জন্য আমেরিকায় ফিরবেন ট্রাম্প (Donuld Trump)।

আরও পড়ুন: Pakistan Economic Crisis: ভারতের সঙ্গে পাল্লা দিতে গিয়ে দেউলিয়া পাকিস্তান- সামরিক খরচের মাসুল গুনছে আমজনতা!

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দ্রুততার সঙ্গে ইরানের সঙ্গে বৈঠকের জন্য আমেরিকার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প ইতিমধ্যেই সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। পোস্ট করে তিনি বলেছেন, তেহরান থেকে সকলকে অন্যত্র সরে যাওয়ার জন্য। যদিও কেন সবাইকে সরে যেতে বলেছেন সেই কারণ কিছু উল্লেখ করেননি ট্রাম্প। তিনি লেখেন, তিনি যে চুক্তিতে ইরানকে সই করতে বলেছিলেন , তা ইরানের করে নেওয়া উচিত ছিল। ট্রাম্প বলেন, মানুষের জীবন নষ্ট হচ্ছে। তারপরই তিনি লেখেন, প্রত্যেকের অবিলম্বে তেহরান থেকে সরে যাওয়া উচিত!”  ইরান কোনওভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না (Donuld Trump)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তিও করেছেন। জি-৭ বৈঠক উপলক্ষে বর্তমানে কানাডায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও জানা যাচ্ছে, বড়সড় কিছু ঘটার আশঙ্কায় মাঝপথেই ওই বৈঠক ছেড়ে ফিরে আসছেন তিনি। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে মঙ্গলবার রাতে ওয়াশিংটনে ফিরে আসছেন তিনি। এদিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জি-৭ বৈঠকে যোগ দিয়েছেন। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তিও করেছেন। প্রেসিডেন্টের এই সফর থেকে আমেরিকা অনেক কিছু অর্জন করেছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দেশে ফিরে আসছেন তিনি। বস্তুত, গত শুক্রবার থেকে ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয় (Donuld Trump)।

Related Articles