সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের এজিএম
৭ জুন ২০২৬,রবিবার সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের ২৮- তম বার্ষিক (২০২৫-২৬) সাধারণ সভায় ২০২৬-২৭ বর্ষের নির্বাচিত ৫৫ জন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Truth of Bengal: রাহুল চট্টোপাধ্যায়: তাদের ২৮ তম বার্ষিক (২০২৫-২৬) সাধারণ সভায় সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের পরিচালকমন্ডলীর প্রতিবেদন প্রকাশ হলো। উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আশিস ঘোষ , মুখ্য নির্বাহী আধিকারিক দেবাশিস ভট্টাচার্য সহ ব্যাংকের কর্মকর্তারা। ৭ জুন ২০২৬,রবিবার সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের ২৮- তম বার্ষিক (২০২৫-২৬) সাধারণ সভায় ২০২৬-২৭ বর্ষের নির্বাচিত ৫৫ জন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের সিইও দেবাশিস ভট্টাচার্য জানান, ব্যাঙ্ক-এর সাফল্যের চাবিকাঠি হল ব্যাঙ্কের প্রতি সদস্যদের ও উপভোক্তাদের প্রভুত আস্থা এবং তাদের ঐকান্তিক সহযোগিতা, দক্ষ পরিচালকবৃন্দের বিচক্ষণতা সহ সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ, বোর্ড অফ ম্যানেজমেন্ট এর মূল্যবান পরামর্শ ও সর্বোপরি তার পরিশ্রমী দক্ষ ও কুশলী কর্মীবৃন্দের নিরলস প্রয়াস।আমরা কোর ব্যাংকিং এর মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা প্রদানের সময় ব্যাঙ্কের গ্রাহকবৃন্দের সুবিধা এবং অসুবিধার ব্যাপারে সদা সতর্ক থেকেছি। সাম্প্রতিক কালে এটিএম পরিসেবা প্রবর্তনের সময় থেকে আমরা আরও বেশী সতর্কতা অবলম্বন করেছি। রিজার্ভ ব্যাঙ্কের নীতি অনুযায়ি সাইবার সিকিউরিটি পলিসি প্রণয়ন এবং তার প্রয়োগে উদ্যোগ গ্রহণ করেছি। নবনির্বাচিত পশ্চিমবঙ্গ সরকারের সমবায় মন্ত্রী মাননীয় অশোক কীর্তনীয়ার সাথে নব মহাকরণ ভবনে তাঁর দপ্তরে আমাদের ব্যাঙ্কের পক্ষ থেকে সৌজন্যমূলক সাক্ষাৎকার করে তাঁকে শুভেচ্ছা জানিয়ে এসেছি।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শহরাঞ্চলীয় সমবায় ব্যাঙ্কগুলি শাখা অফিস খুলবার নীতি বদলিকরনের জন্য বিগত দিনে আমরা আমাদের নতুন দুটি শাখা যথাক্রমে উত্তর ২৪ পরগনার দুর্গানগর এবং দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া লস্করপুর অঞ্চলে চালু করেছি। নতুন ওই দুটি ব্রাঞ্চের ব্যাঙ্কিং প্রগতির ধারা সন্তোষজনক।
ওই দুটি অঞ্চলে টাকা জমা দেওয়া ও ঋণ পরিশোধ করার প্রবণতার ক্ষেত্রে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে এবং আগামী দিনে এই দুটি ব্রাঞ্চও সার্বিক ভাবে সমৃদ্ধ হবে বলে আশা রাখি। গত বছরের শুরুতে আমরা ঠাকুরপুকুরে এ.টি.এম ও লকার সহ আরও একটি নতুন ব্রাঞ্চ খুলেছি। এ ছাড়াও রিজার্ভ ব্যাংক থেকে ব্যাংকিং করসপন্ডেন্স বা বিসি এর অনুমতি পাওয়ার পরে ইতিমধ্যে ৪টি এলাকায় আমরা বিসি চালু করেছি এবং আগামী ১ বছরের মধ্যে অন্ততঃ আরও ১ টি ব্রাঞ্চ খুলে আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করতে পারব এবং মানুষের কাছে আরও বেশি করে পৌছাতে পারবো বলে কথা দিয়েছিলাম এবং সেই অনুসারে গত ১মার্চ ২০২৬ এ উত্তর ২৪ পরগনা র হৃদয়পুরে আমরা আরও একটি নতুন শাখা চালু করেছি যা ব্যাংকের ষষ্ঠ শাখা । সিইও দেবাশিস ভট্টাচার্য আরো জানান, ‘কোলকাতা মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্ক ‘ আমাদের সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের সাথে মিশে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে।আইনগত সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই কোলকাতার বৌবাজারের হিন্দ সিনেমা হলের কাছে ব্যাংকের সপ্তম শাখা খুলতে চলেছে।






