কলকাতা

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বক্তৃতার সংকলন

সেই ২০১১ থেকে চলতি বছরে বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বক্তব্য রেখেছেন তা নিয়ে তৈরি হচ্ছে বিশেষ সংকলন

Truth of Bengal: জয় চক্রবর্তী: পশ্চিমবঙ্গে ২০১১ সালে রাজনৈতিক পালাবদল করেছিল।  রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দায়িত্ব নিয়েছিলেন। সেই ২০১১ থেকে চলতি বছরে বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বক্তব্য রেখেছেন তা নিয়ে তৈরি হচ্ছে বিশেষ সংকলন। বইয়ের ড্রাফট প্রস্তুত হয়ে গিয়েছে।

[আরও পড়ুনঃ Railway Security: ট্রেনযাত্রায় বেপরোয়া নিয়মভঙ্গ! অভিযান চালিয়ে গ্রেফতার ১৫]

মুখ্যমন্ত্রী অনুমোদন দিলেই চলতি সেশনে প্রকাশ পাবে সেই বই।এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়কে নিয়ে এমন বই হয়েছে। সেখানে তার নানা বক্তৃতার সংকলন আছে। বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তৃতা সংকলন তেমন প্রকাশ পাচ্ছে। বিধানসভার সমস্ত সদস্যরা পাবেন এই বই। এছাড়া থাকবে বিধানসভার গ্রন্থাগারে।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

Related Articles