Women Empowerment: আর্থিক উন্নয়নে জেলায় জেলায় শপিং মল, মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
নারীসমাজের উন্নয়নে জেলায় জেলায় পরিকাঠামো গড়া হচ্ছে।
Truth of Bengal: কলকাতার মতোই জেলাতেও বিপণনের সুযোগ তৈরি করে দিচ্ছে রাজ্য সরকার। বিকেন্দ্রীকৃত অর্থনীতির পথে বাংলাকে ঢেলে সাজানোর কাজ চলছে। নারীসমাজের উন্নয়নে জেলায়- জেলায় পরিকাঠামো গড়া হচ্ছে। এরমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,জেলায় জেলায় শপিং মল তৈরির কথা ঘোষণা করেছেন। ( Women Empowerment)
[আরও পড়ুনঃ Plane Crash: জ্বালানি বন্ধের কারণে থেমে যায় ইঞ্জিন, প্রাথমিক রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য]
শপিং মলের জন্য ১টাকায় জমি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ সন্ধান পাচ্ছে। নারীসমাজের আর্থিক সাশ্রয়ের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করেছে রাজ্য সরকার ।স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে মহিলাদের নামে। লক্ষ্মীর ভাণ্ডার,স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প রূপায়ণ হওয়ায় রাজ্যে নারীসমাজ আর্থিক ক্ষমতায়নের দিশা পাচ্ছে। (Women Empowerment)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
মধ্যবিত্ত ঘরের মহিলারা যাঁরা বাজারে গিয়ে বসতে দ্বিধা করেন,তাঁরা এই বিপণন কেন্দ্রে বিক্রিবাটা করতে আগ্রহী। মালদা-মুর্শিদাবাদ-জলপাইগুড়ির মতোই হুগলির মহিলারাও এই ঘোষণায় বেজায় খুশি। রাজ্যের নারীসমাজ এই আর্থিক সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায়। আর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে এইধরণের ভাবনা,সবমহলের কাছে ইতিবাচক বার্তা বয়ে আনছে।






