কলকাতা

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

পাশাপাশি এসআইয়ার প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ বার্তার সম্ভাবনা রয়েছে।

Truth Of Bengal: দুর্গাপুজো, কালীপুজোর পর আগামী সোমবার অর্থাৎ ৩ অক্টোবর রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসছে। রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক হবে। পুজোর সময় প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে মন্ত্রীরা যেভাবে কাজ করেছেন তার জন্য মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় ধন্যবাদ জ্ঞাপন করবেন।

পাশাপাশি এসআইয়ার প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ বার্তার সম্ভাবনা রয়েছে। নতুন কিছু পদ তৈরি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত ৮০ তম রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হবে। বিভিন্ন দফতরের যে সমস্ত প্রকল্পের কর্মসূচি গুলি চলছে, তা দ্রুত শেষ করার নির্দেশ আরো একবার মন্ত্রিসভায় দিতে পারেন মুখ্যমন্ত্রী। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সরকারি প্রকল্পগুলির কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রী ইতিমধ্যে দিয়েছিলেন। ‌ সেই ব্যাপারে আরও একবার বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles