রাজ্যের খবর

Railway Security: ট্রেনযাত্রায় বেপরোয়া নিয়মভঙ্গ! অভিযান চালিয়ে গ্রেফতার ১৫

বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে রেলওয়ে আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে

Truth of Bengal: আনারা রেলস্টেশনকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ নিল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে রেলওয়ে আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে (Railway Security)। RPF সূত্রে খবর, আনারা পোস্টের আধিকারিক ও নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। বিভিন্ন ট্রেনে তল্লাশির সময় ধৃতদের বিরুদ্ধে একাধিক নিয়মভঙ্গের প্রমাণ মেলে।

আরও পড়ুন: Smart Meter: স্মার্ট মিটার কোনমতেই বঙ্গে নয়: অরূপ বিশ্বাস

ধৃতদের বিরুদ্ধে রেলওয়ে অ্যাক্টের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে রয়েছে, প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত বগিতে বেআইনিভাবে যাত্রা করার অভিযোগে ১৫৫ ধারা, ট্রেনের দরজায় বা পাদানিতে দাঁড়িয়ে যাতায়াতের জন্য ১৫৬ ধারা এবং মহিলাদের নির্দিষ্ট কামরায় অনধিকার প্রবেশের জন্য ১৬২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

RPF-এর তরফে জানানো হয়েছে, রেল যাত্রাকে নিরাপদ (Railway Security)এবং শৃঙ্খলাপূর্ণ রাখতে নিয়মিত এই ধরনের অভিযান চালানো হয়। সংস্থার তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে কেউ রেলওয়ে নিয়ম ভাঙলে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Truth of Bengal Fb Page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

একই সঙ্গে RPF সাধারণ যাত্রীদের কাছে আবেদন জানিয়েছে—যাতে সকলে রেলওয়ের বিধিনিষেধ মেনে চলে এবং যদি কোনো সন্দেহজনক বা বেআইনি কাজ চোখে পড়ে, তবে যেন সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীদের তা জানানো হয় (Railway Security)। রেলপথে যাত্রীদের নিরাপত্তা এবং সম্পত্তি রক্ষায় RPF-এর এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

Related Articles