দেশ

Meghalaya Murder Case: ‘ওর কাছে যেতে ভাল লাগে না’ মধুচন্দ্রিমায় গিয়ে প্রেমিককে মেসেজ সোনমের!    

ধৃতদের মধ্যে রয়েছে সোনমের চর্চিত প্রেমিক রাজ কুশোয়াও

Truth of Bengal:দেবলীনা দাসঃ মেঘালয় হানিমুন কাণ্ডে (Meghalaya Murder Case) রহস্যের রহস্যের জাল খুলছে ধীরে ধীরে। মেঘালয় মধুচন্দ্রিম এগিয়ে স্বামীকে খুনের ঘটনায় ইতিমধ্যেই ধরা পড়েছেন নববধূ সোনম সহ পাঁচ জন। ধৃতদের মধ্যে রয়েছে সোনমের চর্চিত প্রেমিক রাজ কুশোয়াও। প্রাথমিকভাবে কন্টাক্ট কিলারলারদের দিয়ে খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গিয়েছে।

[আরও পড়ুনঃ KOLKATA WEATHER: বর্ষার অপেক্ষায় দক্ষিণবঙ্গ, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি]

ধৃতদের জেরা করে মিলেছে একাধিক তথ্য। প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে স্বামীকে খুন করেছিল সোনম । পথের কাঁটা ‘রাজা’ কে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরেই প্রেমিককে বিয়ের সিদ্ধান্ত নেয় সোনম। এমনকি বিয়ের পর রাজের সাথে মধুচন্দ্রিমাই গিয়েও সোনম কথা বলেছিল প্রেমিক রাজের সাথে।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

মধুচন্দ্রিমা যাওয়ার আগে রাজের সঙ্গে মিলে স্বামীর হত্যার পরিকল্পনা করেছিল সোনম  (Meghalaya Murder Case)। সূত্রের খবর, সোনম তার প্রেমিক রাজকে মেসেজ করে জানিয়েছিল যে, তিনি স্বামীর সঙ্গে কোনোভাবেই ঘনিষ্ঠ হতে চান না। এমন কি বিয়ের আগে থেকেই সে রাজার সঙ্গে দূরত্ব বজায় রেখেছে।

স্বামীর হত্যার পর কয়েক দিন ধরে পলাতক ছিল সোনম। পুলিশ সূত্রে খবর স্বামীকে খুন করে লুঠের গল্প সাজানো ছক সে ছিল সে। রাজাকে হত্যায় ব্যবহৃত কুঠার অনলাইনে অর্ডার করা হয়েছিল। এর আগে মেঘালয়ের হোমস্টে থেকে এক কিলোমিটার দূরের একটি হোটেলে থাকছিল বাকি অভিযুক্তরা। তাদের লাগাতার লোকেশন পাঠাচ্ছিল সোনম।

Related Articles