কলকাতা

Van Mahotsav: ‘বনমহোৎসব’ উপলক্ষে পরিবেশ রক্ষার আহ্বান মুখ্যমন্ত্রীর

সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি থেকে রাজ্যকে রক্ষা করে।

Truth of Bengal: সোমবার ‘বনমোহোৎসব’ (Van Mahotsav) উপলক্ষে বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দূষণের দাপট কমাতে সবুজের ছোঁয়া বাড়ানো দরকার। তাই তাই সবুজ বাঁচানোর দায়িত্ব আমাদেরই। বৃক্ষরোপণের বার্তা দিতে ‘বনমহোৎসব’  পালনের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নিজের কথা ও সুরে রচনা করেছেন ‘ সবুজ বাঁচাও, সবুজ দেখাও’। গানটি গেয়েছেন সংগীত শিল্পী রূপঙ্কর বাগচী।

[আরও পড়ুনঃ George Telegraph: জর্জ টেলিগ্রাফের শিক্ষানবিশ অগ্রগতি প্রকল্পের কর্মশালায় পেশাগত জগতের প্রবেশের মহড়া]

সবুজ বাঁচানোর সাথে সাথে জীববৈচিত্রকে রক্ষা করার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০১১ থেকে প্রায় ৪.৫ লক্ষ বিঘা জমিতে বৃক্ষরোপণ করা হয়েছে। ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে রাজ্যে মোট বনভূমি ও বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে হয়েছে ২২.২৮%। সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি থেকে রাজ্যকে রক্ষা করে। সুন্দরবন সন্নিহিত তিনটি উপকূলীয় জেলায় ২০ কোটি ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়েছে  বলে জানা গিয়েছে প্রশাশন সূত্রে। (Van Mahotsav)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

পশ্চিমবঙ্গে হিমালয়ের পাদদেশ থেকেশুরু করে ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন, ঘন জঙ্গল, নদ-নদী, সমুদ্র উপকূল এবং বিশাল কৃষিভূমি, সব কিছুই একসাথে অবস্থান করে। (Van Mahotsav)  এই বৈচিত্র্যময় ভূপ্রকৃতির জন্য পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্যের ভান্ডার হিসেবে পরিচিত। কিন্তু আধুনিক উন্নয়ন, বন উজাড়, দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে এই জীববৈচিত্র্য আজ বিপদের সম্মুখীন। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্যকে রক্ষা করা অপরিহার্য হয়ে উঠেছে। ‘সবুজ বাঁচাও, সবুজ দেখাও। সবুজের মাঝে বিবেক জাগাও।’ মুখ্যমন্ত্রীর গানে সমাজ সচেতনার বার্তা ফুটে উঠেছে।

Related Articles