রাজ্যের খবর

মালদা তৃণমূল নেতা খুনে গ্রেফতার নরেন্দ্র তিওয়ারিসহ ২

Narendra Tiwari and two others arrested for murder of Malda Trinamool leader

Truth Of Bengal: মালদা তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় গ্রেফতার হল নরেন্দ্র তিওয়ারি-সহ ২ ব্যক্তি। প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর নরেন্দ্র তিওয়ারি সঙ্গে স্বপন শর্মা নামে আরও এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। একটানা ২১ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বুধবার গ্রেফতার করা হয়েছে তাদের। এই নিয়ে বাবলা সরকার খুনে ধৃতের সংখ্যআ বেড়ে ৭।

মঙ্গলবার ধৃত এই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল, এবার দিন ঘুরতে না ঘরতেই গ্রেফতার করা হল তাদের। চলতি মাসের ২ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, সকাল ১০ নাগাদ প্রকাশ্যে খুন করা হয় তৃণমূল নেতা বাবলা সরকারকে। এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করলেও এখনও কৃষ্ণ রজক ও বাবলু যাদব নামের ২ ধৃত অধরা। তাদের খুঁজতে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

 

Related Articles