রাজ্যের খবর

নন্দীগ্রামের গোকুলনগর সমবায় নির্বাচনে বিজেপির জয়, ১২টি আসনের মধ্যে ৯টিতে হার তৃণমূলের

তাঁরা আবির খেলায় মেতে ওঠেন এবং এলাকায় বিজয় মিছিল বের করেন।

Truth Of Bengal: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এলাকার গোকুলনগর কৃষি সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয়। মোট ১২টি আসনের মধ্যে বিজেপি ৯টি এবং তৃণমূল কংগ্রেস ৩টি আসনে জয় পেয়েছে।

নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তাঁরা আবির খেলায় মেতে ওঠেন এবং এলাকায় বিজয় মিছিল বের করেন। মিছিল চলাকালীন বিভিন্ন স্লোগান শোনা যায়।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই নির্বাচন অরাজনৈতিক এবং কোনও রাজনৈতিক দল প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে না। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের সময় গোকুলনগর এলাকায় বিজেপি অর্থ বিতরণ করেছে এবং বহিরাগতদের এনে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে সমবায় নির্বাচনে গণতান্ত্রিক মতামত হরণের অভিযোগও তোলা হয়েছে। তবে তৃণমূল নেতারা জানান, জনগণ যে রায় দিয়েছে, তা মেনে নেওয়া হবে।

বিজেপি নেতৃত্বের দাবি, এই ফল নন্দীগ্রামবাসীর রায় এবং এটি দলের নেতা শুভেন্দু অধিকারীর প্রতি মানুষের সমর্থনের প্রতিফলন। আগামী দিনে নন্দীগ্রামে সাধারণ মানুষ বিজেপির পাশেই থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন দলের নেতারা। বিষয়ে পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলাদা করে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles