Hoogly: তোতা নয়, পরিবারের সন্তান! রিওর খোঁজে গোটা হুগলিতে তল্লাশি
অনেক খোঁজ খবরের পর সন্ধান না মেলায় শেষ পর্যন্ত টোটোয় মাইক বেঁধে বেড়িয়ে পড়ছেন প্রচারে।
Truth of Bengal: গত তিন সপ্তাহ ধরে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছে ‘রিও’। তার এই নিখোঁজ হওয়ার ঘটনায় নাওয়া-খাওয়া বন্ধ হয়ে গিয়েছে পরিবারের সদস্যদের। সেই হারিয়ে যাওয়ার দিন থেকে সর্বত্রই তার সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। হুগলির পান্ডুয়া থেকে জেলার সর্বত্র বা রাজ্যের বিভিন্ন প্রান্তে খোঁজ চলছে। তবুও খালি হাতেই ফিরতে হয়েছে অভিভাবকদের। চরম হতাশা এখন গোটা পরিবারে।( Hoogly)
[আরও পড়ুনঃ Road Accident: মতিগঞ্জ মোড়ে টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত দুই]
রিও কোনো মানুষ নয়, তোতা পাখি। হুগলির পান্ডুয়া স্টেশন রোড খারাজিপাড়ার বাসিন্দা মলয় মজুমদার দম্পতির প্রিয় পোষ্য। হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয় আফ্রিকান গ্রে প্যারট বা ধূসর তোতা পাখিটি। নিজের সন্তানের মত যত্ন করেন মজুমদার দম্পতি। আদর করে নাম রেখেছিলেন রিও। বাড়ির সন্তানের মত লালিত পালিত হয়েছে সে।( Hoogly)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
অনেক খোঁজ খবরের পর সন্ধান না মেলায় শেষ পর্যন্ত টোটোয় মাইক বেঁধে বেড়িয়ে পড়ছেন প্রচারে। নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণার সঙ্গে চলছে পুরষ্কারের ঘোষণাও। কেউ যদি রিওর খোঁজ দিতে পারেন চলছে তার কাতর অনুরোধ। এই প্রচারের মাধ্যমে কী খবর মিলবে রিও-র। প্রত্যাশায় গোটা পরিবার।( Hoogly)






